বাহুবলে একই পরিবারের দুইজনকে কুপিয়ে ক্ষত বিক্ষত : আটক ২

  • প্রকাশের সময় : ১৮/০২/২০২৪ ০৯:৫৬:৫৫ AM

ছবি- সংগৃহীত

Share
58

বাহুবলে পিতৃহীন যুবক ও তার মাকে কুপিয়ে ক্ষত-বিক্ষত করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। গতকাল শনিবার দুপুরে উপজেলার শিমুলিয়াম গ্রামে এ ঘটনা ঘটে।


জানা যায়, বাহুবল উপজেলার ৫নং লামাতাশী ইউনিয়নের শিমুলিয়াম গ্রামের মৃত ওয়াছ উল্লাহ,র ছেলে রহমত আলী ২০০৮ সালে স্ত্রী রাহেনা আক্তার ও মোস্তাক আহমেদ রবিন নামে এক ছেলে সন্তান রেখে মারা যান। রহমত আলী মারা যাওয়ার পর তার ভাই ইছাক মিয়া রবিন ও তার মা রাহেনাকে বাড়ি থেকে বিতারিত করতে উঠে পড়ে লাগে। 


এ অবস্থায় বিধবা রাহেনা আক্তার ছোট অবুঝ সন্তান মোস্তাক আহমেদ রবিনকে নিয়ে খুব অসহায়ের মতো দিনযাপন করতে থাকেন। বর্তমানে রবিন সিলেট এমসি কলেজে লেখাপড়া করে। রবিন তার পিতার রেখে যাওয়া সম্পদ গুলো নিজেই দেখাশোনা করতে সক্ষম। কিন্তু দীর্ঘদিন ধরে রবিনের চাচা ইছাক মিয়া বিধবা রাহেনা ও পিতৃহীন যুবক রবিনের সম্পদ আত্মসাৎ করতে মরিয়া হয়ে উঠেছে। 


গত কিছুদিন আগে রবিনের বাড়ি ও কিছু জমি জোরপূর্বক দখল করে নেয়ার চেষ্টা করে তারা। এনিয়ে প্রতিপক্ষ তাদেরকে কুপিয়ে ক্ষত বিক্ষত করে হাসপাতালে পাঠায়।



সিলেট প্রেস / ১৮ ফেব্রুয়ারি ২০২৪/ এফ কে


কমেন্ট বক্স
সিলেটপ্রেস ডেস্ক

সিলেটপ্রেস ডেস্ক

প্রকাশ: ২০২৪-০২-১৮ ০৯:৫৬:৫৫