শহরে শিশুকে বলাৎকারের অভিযোগে কলেজ ছাত্র আটক

  • প্রকাশের সময় : ১৮/০২/২০২৪ ০৯:৫২:১৭ AM

ছবি- সংগৃহীত

Share
62

শহরের শায়েস্তানগর এলাকায় শিশুকে বলাৎকারের অভিযোগে কলেজ ছাত্র ও আইনজীবী সহকারি পরিচয়দানকারী ফারুক মিয়া (২৪) কে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার রাত ৮টায় স্থানীয় লোকজন তাকে আটক করে উত্তম মধ্যম দিয়ে পুলিশে সোপর্দ করে। 


এ ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জানা যায়, ফারুক মিয়া চুনারুঘাটের বাসিন্দা হলেও শায়েস্তানগরের ভাড়া থেকে বৃন্দাবন কলেজে ডিগ্রিতে পড়াশোনা করছে। পাশাপাশি আইনজীবী সহকারী হিসেবেও কাজ করছে বলে জানা গেছে। 


স্থানীয়রা জানান, ওই এলাকার ৫ বছর বয়সি জনৈক এক শিশুকে বলাৎকারের অভিযোগে তাকে আটক করে পুলিশে দেয়া হয়।



সিলেট প্রেস / ১৮ ফেব্রুয়ারি ২০২৪/ এফ কে


কমেন্ট বক্স
সিলেটপ্রেস ডেস্ক

সিলেটপ্রেস ডেস্ক

প্রকাশ: ২০২৪-০২-১৮ ০৯:৫২:১৭