মাধবপুরে মোয়াজ্জিন হত্যা মামলার আসামি গ্রেপ্তার

  • প্রকাশের সময় : ১৮/০২/২০২৪ ০২:১৩:৪২ AM

ছবি- প্রতীকী

Share
49

হবিগঞ্জের মাধবপুরে মোয়াজ্জিন ইফরান আলী হত্যা মামলার এজাহারভুক্ত আসামি জুয়েল মিয়াকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার মধ্যরাতে উপজেলার সুরমা চা বাগান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।


জুয়েল মিয়া শাহজাহানপুর ইউনিয়নের রসুলপুর গ্রামের আনোয়ার মিয়ার ছেলে।


মামলার তদন্ত কর্মকর্তা (পরিদর্শক) আতিকুর রহমান জানান, গত বছরের ২২ এপ্রিল উপজেলার রসুলপুর গ্রামের একদল যুবক একই এলাকার জামে মসজিদের মোয়াজ্জিন ইফরান আলীকে পিটিয়ে হত্যা করে। এ ঘটনায় নিহতের ছেলে বায়েজিদ লিটন বাদী হয়ে ২৮ জনের বিরুদ্ধে মামলা করেন। মামলার পর থেকে জুয়েল মিয়া পলাতক ছিলেন। গোপন সূত্রে খবর পেয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।


শনিবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান পরিদর্শক আতিকুর রহমান।


সিলেট প্রেস / ১৮ ফেব্রুয়ারি ২০২৪/ এফ কে


কমেন্ট বক্স
সিলেটপ্রেস ডেস্ক

সিলেটপ্রেস ডেস্ক

প্রকাশ: ২০২৪-০২-১৮ ০২:১৩:৪২