মাধবপুরে ৬ মাদক কারবারি আটক

  • প্রকাশের সময় : ১৫/০২/২০২৪ ০৪:০৬:২৫ AM

ছবি-প্রতিনিধি

Share
49

হবিগঞ্জ জেলার পুলিশ সুপার আক্তার হোসেন বিপিএম-সেবা এর দিকনির্দেশনায়, মো.রকিবুল ইসলাম খান অফিসার ইনচার্জ, মাধবপুর থানার তত্বাবধানে মাধবপুর উপজেলার বানিয়াপাড়া এলাকা হতে ১০ কেজি গাঁজাসহ ৬ জন মাদক কারবারি ও মাদক পাচারে ব্যবহৃত একটি সিএনজি ও একটি মোটরসাইকেল আটক করে  মাধবপুর থানা পুলিশ।


বুধবার (১৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে থানার কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মো. গোলাম মোস্তফার নেতৃত্বে একটি চৌকস দল  উপজেলার চৌমুহনী ইউনিয়নের বানিয়াপাড়া আরিশপুর সাকিনস্থ ইটসোলিং রাস্তার মোড়ে অভিযান চালিয়ে আসামীদের হেফাজত থেকে ১০ কেজি ভারতীয় গাঁজা সহ ৬জন মাদক কারবারিকে গ্রেফতার করেন।



এসময় মাদক পাচারে ব্যবহৃত একটি সিএনজি ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।



গ্রেফতারকৃত আসামীরা হলেন-মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের বানিয়াপাড়া গ্রামের আব্দুল হাসিমের ছেলে আজগর আলী(৪৫), মুস্তু মিয়ার ছেলে হাবিবুর রহমান (৪০),ডা.খলিলুর রহমানের ছেলে সিএনজি চালক আরিফুর রহমান (৩০),একই ইউনিয়নের আনন্দ গ্রামের মো.লোকমান মিয়ার ছেলে মোটরসাইকেল চালক মো. ইসমাইল মিয়া (২৫), এবং নোয়াখালীর আলেকজান্ডার এলাকার মো. আনোয়ার হোসেনের ছেলে মো,আরিফ (১৭),নোয়াখালী বেগমগঞ্জ থানার বিষ্ণুপুর এলাকার সুমন মিয়া ওরফে মহব্বত আলীর স্ত্রী মোছা.জোসনা বেগম(৩৫)।


প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীরা জানায় মাধবপুর উপজেলার সীমান্তবর্তী এলাকায় হতে উক্ত গাঁজা সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে তারা আলাদা ভাবে ঢাকা- চট্টগ্রাম নিয়ে যাচ্ছিল।


মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. রকিবুল ইসলাম খান সত্যতা নিশ্চিত করে জানান- গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাধবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এই অভিযান চলমান থাকবে।



সিলেট প্রেস / ১৫ ফেব্রুয়ারি ২০২৪/ এফ কে


কমেন্ট বক্স
সিলেটপ্রেস প্রতিবেদক

সিলেটপ্রেস প্রতিবেদক

প্রকাশ: ২০২৪-০২-১৫ ০৪:০৬:২৫