নদী তীরে পাওয়া নবজাতকের ঠাঁই হলো সিলেটের সোনা মনি নিবাসে

  • প্রকাশের সময় : ১০/০২/২০২৪ ১২:৪০:০৮ PM

ছবি- সংগৃহীত

Share
93

হবিগঞ্জের আজমিরীগঞ্জের কাকাইলছেও ইউনিয়নের রসুলপুর গ্রাম সংলগ্ন বছিরা নদীর পাড় থেকে গত ৫ ফেব্রুয়ারি পরিত্যক্ত অবস্থায়  উদ্ধার হওয়া  কন্যা শিশু নবজাতকের পাঁচ দিনেও পরিচয় সনাক্ত না হওয়ায় সেই নবজাতকের  ঠাঁই হয়েছে সিলেটের সোনা মনি নিবাসে।


শুক্রবার (৯ ফেব্রুয়ারি) সকালে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্স থেকে উপজেলা সমাজসেবা কার্যালয়ের এক কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও স্বাস্থ্য কমপ্লেক্সের এক নার্সের মাধ্যমে এম্বুলেন্স যোগে সিলেটের বাগবাড়িতে অবস্থিত সোনামনি নিবাসে প্রেরণ করা হয়।


এদিকে নবজাতকের ভরণপোষণের দায়িত্ব নেয়ার জন্য স্থানীয় দুই নারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)  ও শিশু কল্যাণ বোর্ডের সভাপতি জুয়েল ভৌমিক বরাবর লিখিত আবেদন জমা দিয়েছেন৷


নদীর তীর থেকে নবজাতককে কুড়িয়ে পাওয়া আলফিনা বেগম  কান্না জড়িত কন্ঠে বলেন, গত  দশ বছরের বেশী সময় ধরে নিঃসন্তান আমি। গত সোমবার ভোরে নদী থেকে পানি আনতে গিয়ে শিশুটিকে কুঁড়িয়ে পাই৷ তখন স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের লোকজন শিশুটিকে আমার জিম্মায় দেয়। গত পাঁচদিন ধরে হাসপাতালে শিশুটির দেখাশোনা করেছি। আমার ভাসুরের স্ত্রী শিশুটিকে বুকের দুধ পান করিযেছেন।  ভেবেছিলাম আমার নিঃসন্তানের দুঃখ বুঝি এবার ঘুচবে কিন্তু শিশুটিকে সিলেট নিয়ে গেলো। শিশুটির ভরণপোষণের দায়িত্ব নিতে কতৃপক্ষের নিকট জোর দাবি জানান তিনি।


উপজেলা নির্বাহী কর্মকর্তা ও শিশু কল্যাণ বোর্ডের সভাপতি জুয়েল ভৌমিক বলেন, পরিত্যক্ত অবস্থায় উদ্ধার হওয়া নবজাতকটি সিলেটের সোনা মনি  নিবাসে প্রেরণ করা হয়েছে। আইনি পদক্ষেপের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


এরআগে গত সোমবার ভোরে উপজেলার কাকাইলছেও ইউনিয়নের রসুলপুর গ্রাম সংলগ্ন বছিরা নদীর তীর থেকে নবজাতকটিকে উদ্ধার করেন স্থানীয়রা। একইদিন বিকালে নবজাতকটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়।



সিলেট প্রেস / ১০ ফেব্রুয়ারি ২০২৪/ এফ কে


কমেন্ট বক্স
সিলেটপ্রেস ডেস্ক

সিলেটপ্রেস ডেস্ক

প্রকাশ: ২০২৪-০২-১০ ১২:৪০:০৮