হবিগঞ্জে জঙ্গলে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টা: আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি

  • প্রকাশের সময় : ১৪/০১/২০২৪ ১১:৫০:০৮ AM

ছবি- সংগৃহীত

Share
63

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণচেষ্টায় মামলায় গ্রেফতার আসামি শামীম মিয়া (২৫) আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। শনিবার সকালে হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে ২২ ধারায় জবানবন্দি দেন তিনি। শামীম মিয়া উপজেলার দূর্গানগর গ্রামের মালু মিয়ার ছেলে। পেশায় অটোরিকশাচালক। 


বিষয়টি নিশ্চিত করেছেন মনতলা ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মামলার তদন্ত কর্মকর্তা হুমায়ূন কবির। তিনি জানান, ৯ জানুয়ারি দুপুরে ভিকটিম বাড়ির পাশে লাকড়ি কুড়াতে যায়। এ সময় শামীম ও একই গ্রামের নূর রহমানের ছেলে মনির মিয়া ভিকটিমকে কৌশলে অটোরিকশায় তুলে চৈতন্যপুর গ্রামে খালের পাশে জঙ্গলে নিয়ে যায়। সেখানে শামীম ও মনির ভিকটিমকে ধর্ষণের চেষ্টা করে। ভিকটিমের চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে তারা পালিয়ে যায়। এ ঘটনায় ভিকটিমের বাবা মাধবপুর থানায় শামীম ও মনির মিয়াকে আসামি করে মামলা করে। পরে পুলিশ শুক্রবার রাতে শামিমকে গ্রেফতার করে।



এসআই হুমায়ূন কবির জানান, শনিবার আদালতে শামীম স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। অপর আসামি মনিরকে গ্রেফতারের চেষ্টা চলছে।



সিলেট প্রেস / ১৪ জানুয়ারি ২০২৪/ এফ কে


কমেন্ট বক্স
সিলেটপ্রেস ডেস্ক

সিলেটপ্রেস ডেস্ক

প্রকাশ: ২০২৪-০১-১৪ ১১:৫০:০৮