শুক্রবার সকাল ৮টা থেকে সব ধরনের নির্বাচনী প্রচার নিষেধ। এর পরও বিধি লঙ্ঘন করে হবিগঞ্জ-২ আসনের নৌকার প্রার্থীর পক্ষে ভোট চেয়ে মাঠ চষে বেড়িয়েছেন সংসদ সদস্য আবু জাহির। এ আসনের স্বতন্ত্র প্রার্থী (ঈগল) আব্দুল মজিদ খানের একান্ত সচিব সেলিম উদ্দিন বানিয়াচং উপজেলায় নির্বাচনী কাজে দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম বরাবর এ অভিযোগ করেছেন।
সংসদ সদস্য আবু জাহির নিজেও হবিগঞ্জ-৩ আসনের নৌকার প্রার্থী। দুপুরে সুবিদপুর, মক্রমপুর, সুজাতপুর ও মন্দরি ইউনিয়নের বিভিন্ন বাজারে ভোটারদের কাছে ভোট চান। এর ভিডিও চিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম জানান, অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।




















