লাখাইয়ে হযরত শাহ্ বায়েজিদ (রঃ) এর বার্ষিক ওরস কাল

  • প্রকাশের সময় : ২৩/১২/২০২৩ ০৮:৩৯:১৯ AM

ছবি- সংগৃহীত

Share
50

রবিবার (২৪ ডিসেম্বর) অনুষ্ঠিত হতে যাচ্ছে হযরত শাহ জালাল (রঃ) এর অন্যতম সঙ্গী শাহ বায়েজিদ (রঃ) এর বার্ষিক ওরস মোবারক।


লাখাই উপজেলার বুল্লা ইউনিয়নের বুল্লাবাজার সংলগ্ন হযরত শাহ্ বায়েজিদ ( রঃ) এর মাজারে ওরস উপলক্ষে হযরত শাহ্ বায়েজিদ ( রঃ) মাজার পরিচালনা কমিটি নানা কর্মসূচী গ্রহণ করেছে। এর মধ্যে রাতব্যাপী জিকির-আসকার, মিলাদ মাহফিল ও মুর্শিদী গানের আসর বসছে।


ওরসে প্রতিবছরের মতো দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্ত-আশেকান এর সমাবেশ ঘটবে। ভক্তবৃন্দের পদভারে মুখরিত হয়ে উঠবে মাজার প্রাঙ্গন।


এদিকে ওরস উপলক্ষে মাজার প্রাঙ্গনে বসছে মেলা। দিনব্যাপী এ মেলায় হরেক রকমের পণ্যসামগ্রীর পসরা নিয়ে বসে গেছে দোকানীরা।


মেলায় চিত্তবিনোদনের জন্য রয়েছে নাগরদোলা, ম্যাজিক নৌকা, ঘোড়াসহ বিভিন্ন চিত্তাকর্ষক রাইড।


এ বিষয়ে মাজার পরিচালনা কমিটির মোতাওয়াল্লী মীর আজমল হোসাইন জানান, ওরস উপলক্ষে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এদিন সারা রাত্রিব্যাপী মিলাদ মাহফিল, জিকির-আসকার ও মুর্শিদী গানের আসর বসছে। ভোরে আখেরী মোনাজাতের মাধ্যমে ওরসের সমাপ্তি ঘটবে।



সিলেট প্রেস / ২৩ ডিসেম্বর ২০২৩/ এফ কে


কমেন্ট বক্স
সিলেটপ্রেস ডেস্ক

সিলেটপ্রেস ডেস্ক

প্রকাশ: ২০২৩-১২-২৩ ০৮:৩৯:১৯