নাশকতার মামলায় জগন্নাথপুরের বিএনপি নেতা সিলেট থেকে গ্রেপ্তার

  • প্রকাশের সময় : ২০/১২/২০২৩ ০৫:৪১:০২ AM

আব্দুস সোবহান। ছবি: সংগৃহীত

Share
64

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস সোবহানকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ। নাশকতার মামলায় আজ বুধবার সকালে সিলেটের জালালাবাদ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আব্দুস সোবহান জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের কামারখাল গ্রামের বাসিন্দা।


আব্দুস সোবহানকে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, তিনি নাশকতা মামলার ২৬ নম্বর আসামি। আগামীকাল বৃহস্পতিবার তাঁকে সুনামগঞ্জ আদালতে সোপর্দ করা হবে।


উল্লেখ্য, সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি, গাড়ি ভাঙচুর এবং গাড়িতে আগুন লাগানোর চেষ্টার অভিযোগ এনে গত ৭ নভেম্বর জগন্নাথপুর থানার উপপরিদর্শক (এসআই) সাব্বির আহসান বাদী হয়ে বিএনপির ৩৯ নেতা-কর্মীর নামে মামলা করেন। মামলায় অজ্ঞাতপরিচয় আরও ৫০-৬০ জনকে আসামি করা হয়। এ পর্যন্ত ওই মামলায় ১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।





সিলেট প্রেস / ২০ ডিসেম্বর ২০২৩/ এফ কে


কমেন্ট বক্স
সিলেটপ্রেস প্রতিবেদক

সিলেটপ্রেস প্রতিবেদক

প্রকাশ: ২০২৩-১২-২০ ০৫:৪১:০২