মাধবপুরে বিএনপি নেতার অবৈধ বালু উত্তোলন, প্রশাসন নিরব

  • প্রকাশের সময় : ১৫/১২/২০২৩ ১০:৩৫:১৮ AM

ছবি- সংগৃহীত

Share
52

হবিগঞ্জের মাধবপুরে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে দেদারছে বিক্রি করছেন বিএনপি’র এক প্রভাবশালী নেতা। দীর্ঘদিন ধরে প্রকাশ্যে বালু উত্তোলন করে বিক্রি করলেও প্রশাসন এব্যাপারে কোনো ব্যবস্থা নিচ্ছেনা।


মাধবপুর উপজেলার নোয়াপাড়া বাস স্ট্যান্ড থেকে খড়কি যাবার পথে নারায়নপুর নামক স্থানে একটি পুকুর থেকে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করছে উপজেলা বিএনপি নেতা আদম খাঁ। প্রতিদিন সেখানে ২০ থেকে ৩০ গাড়ি বালু বিক্রি হয়।


শুক্রবার (১৫ ডিসেম্বর) বিকেলে গিয়ে দেখা যায় পুকুরে ড্রেজার মেশিননটি চালু অবস্থায় রয়েছে। উপরে একটি স্থানে বালু এসে ভরাট হচ্ছে। সেখান থেকে কয়েকজন ট্টাকে বালু লোড করছে। শ্রমিকরা জানায়, প্রতি ট্টাক বালু ১ হাজার টাকা দিয়ে কিনেছেন তারা। সরকারি কোনো রাজস্ দিতে হয় কিনা জানতে চাইলে তারা জানান, এখান থেকে বালু নিলে কোন রয়্যালটি লাগে না।


এই ব্যাপারে পুকুরের আদম খা জানান, তিনি মৌখিক ভাবে অনুমতি নিয়েছেন বালু উত্তোলন করার।


মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার একেএম ফয়সালের সঙ্গে যোগাযোগ করলে, তিনি বলেন বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।


সিলেট প্রেস / ১৫ ডিসেম্বর ২০২৩/ এফ কে


কমেন্ট বক্স
সিলেটপ্রেস ডেস্ক

সিলেটপ্রেস ডেস্ক

প্রকাশ: ২০২৩-১২-১৫ ১০:৩৫:১৮