সুনামগঞ্জে প্রতারক চক্রের হাত থেকে গাড়ি উদ্ধারের দাবীতে সংবাদ সম্মেলন

  • প্রকাশের সময় : ২৭/১১/২০২৩ ০৫:৪৮:২৮ AM

ছবি-প্রতিনিধি

Share
59

সুনামগঞ্জ প্রতিনিধি :: সুনামগঞ্জের জামালগঞ্জে প্রতারক চক্রের হাত থেকে সাড়ে ৯লাখ টাকায় ক্রয়কৃত ট্রাক গাড়িটি উদ্ধার ও প্রশাসনের কাছে ন্যায় বিচারের দাবীতে সুনামগঞ্জে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকাল ১১টায় ভূক্তভোগী পরিবারের আয়োজনে  সুনামগঞ্জ শহরের জগৎজ্যোতি পাঠাগার মিলনায়তনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন মো: আদাদুর রহমান। 

লিখিত বক্তব্যে আসাদুর রহমান উল্লেখ করে বলেন, আমার আপন বড় ভাই আতিকুর রহমান একজন মালয়েশিয়া প্রবাসী । তিনি দেশে ছুটিতে এসে  আমার এই ভাই তার সারাজীবনের জমানো অর্থ  নগদ সাড়ে নয় লক্ষ টাকা দিয়ে গত ২৬/৯/২০২২ইং তারিখের ট্রাকটি ১০০টাকা মুল্যে তিনটি নন জুডিসিয়াল ষ্ট্যাম্প ক্রয় করে লিখিত ভাবে সাক্ষীর উপস্থিতি ও স্বাক্ষর নিয়ে একই গ্রামের একটি মালবাহী ট্রাক মালিক মো: রিয়াদ হাসান (সানু), পিতা- মুক্তার আলী, সাং-ছেলাইয়া, ইউ/পি ভীমখালী, থানা জামালগঞ্জ -জেলা সুনামগঞ্জ এর নিকট হইতে  ক্রয় করেন। ট্রাক গাড়িটির বর্ণনা গাড়ির নাম্বার ঢাকা মেট্রো-ঢ ১৪-৬৬৬১, উক্ত ট্রাকটি বিক্রয়ের রশিদপত্র ১জন গ্রহিতা ১জন দাতা ১০০ টাকার ৩টি ষ্ট্যাম্প ও স্বাক্ষীদের  স্বাক্ষর দ্বারা সম্পাদিত রয়েছে। 

গত ০১/০৮/২০২৩ইং তারিখে হঠাৎ করে ছেলাইয়া গ্রামের মুক্তার আলীর ছেলে বিক্রেতা মো: রিয়াদ হাসান ( সানু), মিরাশ আলীর ছেলে প্রতারক নিজাম নূর ও  মিজানুরসহ কয়েকজন পুলিশ নিয়ে আমাদের কাছ থেকে আমাদের ক্রয়কৃত ট্রাকটি জোরপূর্বক ভাবে ছিনিয়ে নিয়ে যায়। আমাদের সাথে প্রতারণার মাধ্যমে গাড়িটি পুলিশ দিয়ে ভয় দেখিয়ে তাদের বাড়িতে নিয়ে যায় । ঘটনার পর পরই  আমি বাদি হয়ে নামাংঙ্কিত প্রতারকদের আসামী করে জামালগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ নিয়ে গেলে থানা পুলিশ আমাদের অভিযোগটি গ্রহন করেননি। আমি নিরুপায় হয়ে গত ২১/০৮/২০২৩ ইং তারিখে আমল গ্রহনকারী জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত জামালগঞ্জ,সুনামগঞ্জ জোনে একটি মামলা দায়ের করি। যার মামলা নং-সি.আর-২০৩/২৩ জামালগঞ্জ। আমাদের ট্রাক গাড়িটি প্রতারক চক্রের কবল হইতে উদ্ধারের জন্য প্রশাসনের  নিকট দাবী জানাচ্ছি।  তিনি আরো উল্লেখ করেন আদালতে মামলা করায় আসামীগণ বিভিন্ন সময় ভূক্তভোগী পরিবারের সদস্যদের বিভিন্নভাবে প্রাণনাশের হুমকি দিয়ে আসছে বলে উল্লেখ করা হয়। এ সময় বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। 


সিলেট প্রেস / ২৭ নভেম্বর ২০২৩/ এফ কে


কমেন্ট বক্স
সিলেটপ্রেস প্রতিবেদক

সিলেটপ্রেস প্রতিবেদক

প্রকাশ: ২০২৩-১১-২৭ ০৫:৪৮:২৮