রাঈদ মাহমুদ স্মৃতি বৃত্তি ২০২৩ ট্যালেন্টপুল বৃত্তি পেয়েছে মাঈশা মুনতাহা পুস্পি। গতকাল শনিবার হাজী সাদেক আলী ফাউন্ডেশন এর আয়োজনে জামালগঞ্জ উপজেলার চতুর্থ শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। মাঈশা মুনতাহা পুস্পি চাইল্ড কেয়ার কিন্ডারগার্টেন এর ৪র্থ শ্রেণির শিক্ষার্থী।
সে জামালগঞ্জ উপজেলার ভীমখালি ইউনিয়ন এর দুই বারের সাবেক চেয়ারম্যান আব্দুল মন্নান তালুকদার'র বড় ছেলে সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের গণিতের শিক্ষক এবিএম মাছুম এর প্রথম সন্তান। তার পরিবারের সকল অভিভবক এই সফলতায় জামালগঞ্জ চাইল্ড কেয়ার কিন্ডারগার্টেন এর প্রিন্সিপাল ফখরুল ইসলাম চৌধুরী সহ সকল শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
এবিএম মাছুম বলেন, দোয়া করবেন সে যেন আলোকিত মানুষ হতে পারে। আমার আশা বড় হয়ে সে দেশের কল্যাণে কাজ করবে। আমার বিশ্বাস অসহায় ছিন্নমূল মানুষের পাশে দাঁড়াবে । আমার প্রত্যাশা জামালগঞ্জের মানুষের স্বপ্ন বাস্তবায়নে নিরলসভাবে কাজ করবে। আলোকিত, আশা, বিশ্বাস, প্রত্যাশা ও স্বপ্ন বাস্তবায়নে আল্লাহ যেন তাকে রহমতের ভান্ডার সমৃদ্ধ করে নেক হায়াত দান করেন।
আব্দুল্লাহ আল মামুন, জামালগঞ্জ




















