জামালগঞ্জে জাতীয় যুব দিবসে র‍্যালি ও আলোচনা সভা

  • প্রকাশের সময় : ০১/১১/২০২৩ ১১:৩৯:০২ AM

ছবি-প্রতিনিধি

Share
131

জাতীয় যুব দিবস উপলক্ষে জামালগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর এর আয়োজনে পরিষদ প্রাঙ্গন থেকে র‍্যালি বের হয়। র‍্যালি শেষে উপজেলা হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুদ রানার সভাপতিত্বে যুব উন্নয়ন অফিসার আব্দুল জলিল মিলনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ইকবাল আল আজাদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বীনা রানী তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ আবুল কাসেম, প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান, সাংবাদিক ওয়ালী উল্ল্যাহ সরকার।

যুব উদ্দোক্তাদের মধ্যে রাখেন, আরিফ বাদশা, সূচনা আক্তার প্রমূখ। এসময় উপস্থিত ছিলেন,উপজেলা  সরকারি অধিদপ্তরের কর্মকর্তা ও যুব উন্নয়নের প্রশিক্ষণ প্রাপ্ত যুব উদ্দোক্তাবৃন্দ। 


সিলেট প্রেস / ০১ নভেম্বর ২০২৩/ এফ কে


কমেন্ট বক্স
আব্দুল্লাহ আল মামুন, জামালগঞ্জ

আব্দুল্লাহ আল মামুন, জামালগঞ্জ

প্রকাশ: ২০২৩-১১-০১ ১১:৩৯:০২