তাহিরপুরে গৃহবধূকে ধর্ষণের চেষ্টা, থানায় অভিযোগ

  • প্রকাশের সময় : ২৯/১০/২০২৩ ০৭:০৯:৫৭ AM

ছবি-প্রতিনিধি

Share
39

তাহিরপুর প্রতিনিধি :: সুনামগঞ্জের তাহিরপুরে এক গৃহবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে এলাকার নাজিম উদ্দীনের (৪৭) বিরুদ্ধে।

শনিবারে (২৮ অক্টোবর) রাতে উপজেলার বালিজুরি ইউনিয়ন কালাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত নজিম উদ্দীন এলাকার প্রভাবশালী ডা. মাফিকের শালা ও উপজেলার বালিজুরী ইউনিয়নের কলাপাড়া গ্রামের মৃত আলফাজ উদ্দিনের ছেলে।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ তাহিরপুর থানার লিখিত অভিযোগ দায়ের করেছেন।

লিখিত অভিযোগ ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার বালিজুরী ইউনিয়নের প্রভাবশালী ডা. মাফিকের সম্পর্কে শালা হওয়ায় এলাকায় বিভিন্ন অনিয়ম করছে। নাজিম উদ্দীন রাতে ২টায় ওই গৃহবধূর বাড়িতে গিয়ে দরজা কৌশলে খুলে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় গৃহবধূর চিৎকারে আশপাশের মানুষজন ছুটে আসলে নাজিম উদ্দীন দৌড়ে পালিয়ে যান।

এর আগেও তার বিরুদ্ধে অনেক অনিয়মের অভিযোগ রয়েছে। ধর্ষণের চেষ্টা অভিযোগের সত্যতা নিশ্চিত করলেও বালিজুরী গ্রামের প্রভাবশালী ডা. মাফিক জানান, ঘটনায় অভিযুক্ত আমার কিছু লাগে না। অন্যায় করেছে শাস্তি হোক।

কালাপড়া গ্রামের বালিজুরী ইউপি সদস্য খলিল মিয়া বলেন, আমাকে রাত সাড়ে ৩টার সময় ভিকটিমের ছেলে ডেকে নিয়ে যায়। আমি তাৎক্ষণিক তাদের বাড়িতে যাই। তাদের বাড়িতে ধর্ষণের চেষ্টার অনেক আলামত পাওয়া গেছে। নাজিম উদ্দিনের নামে এর আগেও অনেক অভিযোগ এসেছে।

তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কাজী নাজিম উদ্দীন জানান, খরব পেয়ে ঘটনাস্থলে পরিদর্শন করি। ভুক্তভোগী গৃহবধূ লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তকে আইনের আওতায় আনা সর্বোচ্চ চেষ্টা চলছে, যতোই প্রভাবশালী হোক কোনো ছাড় দেয়া হবে না।


সিলেট প্রেস / ২৯ অক্টোবর ২০২৩/ এফ কে


কমেন্ট বক্স
সিলেটপ্রেস প্রতিবেদক

সিলেটপ্রেস প্রতিবেদক

প্রকাশ: ২০২৩-১০-২৯ ০৭:০৯:৫৭