সিলেট রেঞ্জের অপরাধ পর্যালোচনা সভায় শ্রেষ্ট বিশ্বম্ভরপুর থানা

  • প্রকাশের সময় : ১৯/১০/২০২৩ ০৭:২০:২০ AM

ছবি-প্রতিনিধি

Share
55

সিলেট রেঞ্জ ডিআইজির কার্যালয়ে চলতি বছরের ত্রৈমাসিক (জুলাই -সেপ্টেম্বর) অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত। সভার শুরুতেই উপস্থিত সকলকে শুভেচ্ছা জানিয়ে ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনার কার্যক্রম শুরু হয়।

বৃহস্পতিবার সিলেট রেঞ্জের ডিআইজি শাহ মিজান শাফিউর রহমানের সভাপতিত্বে এ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয় ।

এ বছরের সিলেট রেঞ্জে জুলাই -সেপ্টেম্বর পর্যন্ত আনুপাতিক হারে অধিক সংখ্যক মামলা নিষ্পত্তি ও গ্রেফতারী পরোয়ানা তামিল করে আইন শৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে অবদান রাখায় সিলেট বিভাগের শ্রেষ্ঠ থানা নির্বাচিত হয়েছে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর থানা।

পর্যালোচনা সভায় বিশ্বম্ভরপুর থানার অফিসার ইনচার্জ শ্যামল বণিকের হাতে পুরস্কার হিসেবে নগদ দশহাজার টাকা তুলে দেন সিলেট রেঞ্জের ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান।

এসময় উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জের বিভিন্ন থানার কর্মকর্তাগণ।


সিলেট প্রেস / ১৯ অক্টোবর ২০২৩/ এফ কে


কমেন্ট বক্স
সিলেটপ্রেস প্রতিবেদক

সিলেটপ্রেস প্রতিবেদক

প্রকাশ: ২০২৩-১০-১৯ ০৭:২০:২০