ভারতে কয়লা কোয়ারি ধসে সুমন মিয়া নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার ভোররাতে ভারতের মেঘালয় পাহাড়ে এ ঘটনা ঘটে। নিহত সুমন সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের সীমান্ত গ্রাম লাকমা পশ্চিমপাড়ার তাহের মিয়ার ছেলে।
শুক্রবার বিকালে ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বালিয়াঘাট বিওপির বিজিবি ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার আব্দুল হান্নান মোঠফোনে জানান, বিজিবির নজর এড়িয়ে এক যুবক ভারতে অনুপ্রবেশ করে কয়লা উত্তোলন করতে গিয়ে কোয়ারি ধসে চাপা পড়ে মারা যায়। বিষয়টি পরে জানতে পেরেছি। তবে নিহত যুবকের পরিবার বিজিবিকে বিষয়টি জানায়নি
তাহিরপুর থানার টেকেরঘাট অস্থায়ী পুলিশ ফাঁড়ি ইনচার্জ এসআই সজিব দেব রায় বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আপাতত এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা ডায়েরিভুক্ত করা হয়েছে।
এমদাদুর রহমান চৌধুরী জিয়া




















