ফিলিস্তিনি মুসলমানদের উপর নির্যাতনের প্রতিবাদে জামালগঞ্জ উপজেলা তৌহিদী জনতার উদ্যোগে বিক্ষোভ মিছিল বের হয়। গতকাল বাদ জুমআ বিক্ষোভ মিছিল টি নতুন পাড়া পয়েন্ট হতে শুরু করে জামালগঞ্জ ফেরিঘাট পর্যন্ত সড়ক প্রদক্ষিণ করে।
মিছিল শেষে পথসভায় মাওলানা আলতাফুর রহমানের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শায়খ মাওলানা আব্দুল কাদির আরও বক্তব্য রাখেন, মাওলানা আলী আকবর,হাফিজ মফিজুর রহমান আলাল, মাওলানা দিলোয়ার হুসেন,মাওলানা এনামুল হক,মাওলানা মাছরুফ আহমদ,মাওলানা তৌহিদুল ইসলাম,মাওলানা মাহদী হাসান,মাওলানা মোশাহিদ,আব্দুল মতিন,নুরে আলম ফরাজী প্রমূখ।
আব্দুল্লাহ আল মামুন, জামালগঞ্জ




















