হত্যার তিনদিন পর ইভার মস্তক উদ্ধার হলেও জড়িতরা এখনো অধরা

  • প্রকাশের সময় : ০৭/১০/২০২৩ ০৮:০৪:৫৮ AM

ছবি-প্রতিনিধি

Share
62

সুনামগঞ্জের ছাতকে  আলোচিত   শিশু শিক্ষার্থী ইভা হত্যার  তিন দিন পর  ধান ক্ষেত থেকে    ইভার মস্তক উদ্ধার করলেও জড়িতরা  রয়েছে এখনো অধরা। 

জানা যায়, সুনামগঞ্জের ছাতকে তৃতীয় শ্রেণির ছাত্রী শিশু ইভা আক্তার (৮) গলাকাটা বিচ্ছিন্ন করা মাথা ৪৮ ঘণ্টা পর থানা পুলিশ উদ্ধার করেছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলার দোলারবাজার ইউনিয়নের দক্ষিণ কুর্শি গ্রামের লিটন মিয়ার ধান ক্ষেত থেকে ওই শিশুর মাথা উদ্ধার করা হয়।

গত বুধবার সন্ধ্যায় উপজেলার দোলারবাজার ইউনিয়নের দক্ষিণ কুর্শি গ্রামের মুশাহিদ আলীর মেয়ে ইভা পার্শ্ববর্তী একটি দোকানের যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। তার কয়েক ঘণ্টা পরে ধানের জমিতে মাথাবিহীন বিবস্ত্র অবস্থায় ইভার লাশ পড়ে থাকতে দেখে। খবর পেয়ে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে।

ছাতক সার্কেলের সহকারী পুলিশ সুপার রণজয় চন্দ্র মল্লিক ব‌লেন, ২ দিনের বিশেষ অভিযানের পর রা‌তে মাথাটি উদ্ধার করা হয়। এ হত্যাকাণ্ডের ঘটনার সঙ্গে জড়িতদের আটকে অভিযান চালাচ্ছে থানা পুলিশ। শিগগিরই ধরা পড়বে খুনিরা।


সিলেট প্রেস / ০৭ অক্টোবর ২০২৩/এফ কে


কমেন্ট বক্স
এমদাদুর রহমান চৌধুরী জিয়া

এমদাদুর রহমান চৌধুরী জিয়া

প্রকাশ: ২০২৩-১০-০৭ ০৮:০৪:৫৮