জগন্নাথপুরে ৩ দিন ধরে চাচা-ভাতিজা নিখোঁজ

  • প্রকাশের সময় : ০৪/১০/২০২৩ ১২:৪৮:২৬ PM

ছবি- সংগৃহীত

Share
53

সুনামগঞ্জের জগন্নাথপুরে ৩ দিন ধরে দুই কিশোর নিখোঁজ রয়েছে। মঙ্গলবার ওই ২ কিশোরের বাবা জগন্নাথপুর থানায় নিখোঁজের ঘটনা উল্লেখ করে পৃথক দু’টি সাধারণ ডায়েরি করেন।

নিখোঁজরা হলেন, জগন্নাথপুর পৌরসভার হবিবপুর (দক্ষিণপাড়া) এলাকার সুলেমান আলীর ছেলে জুবেদ মিয়া (১৭) ও একই এলাকার আলী হোসেনের ছেলে আলী আকবর (১৩)। সম্পর্কে ওই দুই কিশোর চাচ-ভাতিজা।

নিখোঁজদের পরিবারের সদস্যরা জানান, গত রোববার বিকেল শেষবার তাদের নিজ এলাকায় দেখা যায়। এরপর থেকে তাঁদের আর কোথাও খোঁজে পাওয়া যাচ্ছে না।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, দুপুরে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। আমরা সব থানায় ছবিসহ তথ্য পাঠিয়ে দিয়েছি। পুলিশ নিখোঁজদের সন্ধানে কাজ করছে।


সিলেট প্রেস / ০৪ অক্টোবর ২০২৩/এফ কে


কমেন্ট বক্স
সিলেটপ্রেস ডেস্ক

সিলেটপ্রেস ডেস্ক

প্রকাশ: ২০২৩-১০-০৪ ১২:৪৮:২৬