সুরমা নদী থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার

  • প্রকাশের সময় : ০৩/১০/২০২৩ ০৪:৩৭:৩৯ AM

সংগৃহীত ছবি

Share
56

সুনামগঞ্জের দোয়ারাবাজারে সুরমা নদী থেকে অজ্ঞাত এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৩ অক্টোবর) সকালে দোয়ারাবাজার সদর ইউনিয়নের মাছিমপুর গ্রামের পাশে সুরমা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মরদেহটি ফুলে গিয়ে শরীরের বিভিন্ন অংশ বিকৃত হয়ে পচন ধরেছে।

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল হাসান জানান, উদ্ধার হওয়া মরদেহের পরিচয় জানতে কাজ চলছে।


সিলেট প্রেস / ০৩ অক্টোবর ২০২৩/এএ


কমেন্ট বক্স
সিলেটপ্রেস প্রতিবেদক

সিলেটপ্রেস প্রতিবেদক

প্রকাশ: ২০২৩-১০-০৩ ০৪:৩৭:৩৯