ছাতকে ৫০ বস্তা ভারতীয় চিনি জব্দ, চালক আটক

  • প্রকাশের সময় : ১৯/০৮/২০২৩ ০২:৩৭:০৮ AM

Share
47

সুনামগঞ্জের ছাতকে পিকআপ ভর্তি ভারতীয় চিনিসহ গাড়ি চালককে আটক করেছে জয়কলস হাইওয়ে থানা পুলিশ। শুক্রবার ভোর সকালে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহা সড়কের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ ট্রাফিক পয়েন্টে অভিযান পরিচালনা করে এ চোরা চালানটি আটক করতে সক্ষম হয়।

ভারতীয় চিনির চোরাচালানটি উপজেলার ছৈলা আফজলাবাদ ইউনিয়নের দিঘলী রামপুর গ্রামের চিনি ব্যবসায়ী রুপ মিয়ার বলে জানা গেছে।

জানা যায়, দীর্ঘদিন ধরে ছাতক ও দোয়ারাবাজার উপজেলার ভারতীয় সীমান্ত দিয়ে অবৈধ ভাবে দেশের অভ্যন্তরে প্রতিদিন নামছে গরু-মহিষ, শাড়ি, কসমেটিক্স, গাজা, মদ, চিনিসহ অনেক ধরণের পণ্য।

কিন্তু বিজিবি, ছাতক ও দোয়ারাবাজার থানা পুলিশ এ চোরাই পথে আমদানিকৃত পণ্য ও চোরা কারবারিদের গ্রেফতারে তেমন তৎপরতা নেই। যে কারণে চোরা কারবারিরা বেপরোয়া হয়ে উঠেছে।

শুক্রবার ভোর সকালে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট-সুনামগঞ্জ সড়কের গোবিন্দগঞ্জ ট্রাফিক পয়েন্টে অভিযান চালিয়ে পিকআপ (সিলেট মেট্রো ন-১১-০৬১৩)ভর্তি ৫০ বস্তা ভারতীয় চিনিসহ গাড়ি চালক রাজন আলী (২৬) কে আটক করে জয়কলস হাইওয়ে থানায় নিয়ে আসে।

ওই চালক দোয়ারাবাজার উপজেলার শ্রীপুর গ্রামের ছানোয়ার আলীর ছেলে।

জয়কলস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল কবির চোরাচালান আটকের সত্যতা নিশ্চিত করেছেন।


সিলেট প্রেস / ১৯ আগস্ট ২০২৩/এফ কে


কমেন্ট বক্স
সিলেটপ্রেস ডেস্ক

সিলেটপ্রেস ডেস্ক

প্রকাশ: ২০২৩-০৮-১৯ ০২:৩৭:০৮