জামালগঞ্জে জাতীয় শোক দিবস উদযাপন

  • প্রকাশের সময় : ১৫/০৮/২০২৩ ০৩:৫১:৩৩ AM

Share
74

জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন, এডভোকেট শামীমা আক্তার খানম এমপি , উপজেলা পরিষদ, প্রশাসন, পুলিশ প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন,  মুক্তিযুদ্ধা কমান্ড, প্রেসক্লাব, সরকারি কলেজ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সরকারি মডেল উচ্চ বিদ্যালয়, বালিকা উচ্চ বিদ্যালয় সহ বেসরকারি সংগঠন সমূহ।

গতকাল সকালে জামালগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎ ও জাতীয় শোক দিবস উপলক্ষে পুষ্পস্তবক অর্পণ শেষে হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মো: মাসুদ রানার সভাপতিত্বে সহকারী কমিশনার (ভুমি) তনুকা ভৌমিক এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাতীয় সংসদের সংরক্ষিত আসনের সংসদ সদস্য এডভোকেট শামীমা আক্তার খানম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ইকবাল আল আজাদ। আরও বক্তব্য রাখেন, থানার অফিসার ইনচার্জ মীর মোঃ আব্দুন নাসের, ভাইস চেয়ারম্যান গোলাম জিলানী আফিন্দি রাজু , বীনা রানী তালুকদার, বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম, শফর আলী, শ্রীকান্ত তালুকদার, কৃষি অফিসার মোঃ আলাউদ্দিন , জামালগঞ্জ প্রেসক্লাব সভাপতি  মো, হাবিবুর রহমান, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক কাজী আশরাফুজ্জামান,  বীরমুক্তিযোদ্ধা  সন্তান মারজানা ইসলাম শিবনা , আবুল হোসেন প্রমূখ। 


সিলেট প্রেস / ১৫ আগস্ট ২০২৩/এফ কে


কমেন্ট বক্স
আব্দুল্লাহ আল মামুন, জামালগঞ্জ

আব্দুল্লাহ আল মামুন, জামালগঞ্জ

প্রকাশ: ২০২৩-০৮-১৫ ০৩:৫১:৩৩