সুনামগঞ্জে প্রবাসীর রহস্যজনক মৃত্যু

  • প্রকাশের সময় : ১০/০৮/২০২৩ ০৩:২৬:৩০ AM

Share
71

সুনামগঞ্জ জেলার ন্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের পার্বতীপুর গ্রামে এক প্রবাসী বৃদ্ধের ‘রহস্যজনক’ মৃত্যু হয়েছে। নিহত নজর উদ্দিন (৫৫) উপজেলার জয়কলস ইউনিয়নের পার্বতীপুর গ্রামের মৃত মনফর আলীর ছেলে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (১০ আগস্ট) ভোরে ঘটে।

নিহতের স্ত্রী হেলেনা বেগম জানান, প্রতিদিনের ন্যায় রাতের খাবার শেষে আমরা ঘুমিয়ে পড়ি। ভোর ৪টার দিকে আমার স্বামী বিছানা থেকে উঠে বারান্দায় যান। অনেকক্ষণ পর তিনি ঘরে না আসায় আমি ঘর থেকে বেরিয়ে দেখি- আম গাছের সাথে গলায় ফাঁস লাগানো অবস্থায় তার দেহ ঝুলছে। এসময় আমাদের চিৎকারে আশপাশের লোকজন জড়ো হয়ে থানা পুলিশকে খবর দেন।

নিহতের ভাই নুর উদ্দিন বলেন, আমার ভাই দীর্ঘদিন যাবৎ ওমান ছিলেন। বিয়ের পর থেকেই উনার স্ত্রীর সাথে ঝগড়া-বিবাদ লেগেই  থাকতো। তিনি আমাদেরকে ছেড়ে অন্যত্র বাড়ি বানিয়ে স্ত্রীকে নিয়ে বসবাস করছিলেন। গত কয়েক দিন হলো তিনি দেশে এসেছেন। বুধবার একটি জমি রেজিস্টারি করে দেওয়ার জন্য সারাদিন শান্তিগঞ্জে ছিলেন।

তিনি আরও বলেন, আমার ভাইয়ের মৃত্যু সন্দেহজনক। পারিবারিক কলহের জের ধরে আমার ভাইয়ের রহস্যজনক মৃত্যু হয়েছে।

নিহতের বোন হোসনারা বেগম বলেন, ঘটনার আগে বুধবার রাতে আমার ভাই আমাকে ফোন করে বলেছেন- ‘আমি বড় যন্ত্রনার মাঝে আছি।’ 

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো খালেদ চৌধুরী বলেন- খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আম গাছের সাথে গলায় গামছা দিয়ে ফাঁস লাগানো অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। পরে লাশ ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়। ময়না তদন্তের রিপোর্ট আসলে জানা যাবে- এটি হত্যা না আত্মহত্যা।


সিলেট প্রেস / ১০ আগস্ট ২০২৩/এফ কে


কমেন্ট বক্স
সিলেটপ্রেস ডেস্ক

সিলেটপ্রেস ডেস্ক

প্রকাশ: ২০২৩-০৮-১০ ০৩:২৬:৩০