সিলেট সুনামগঞ্জ সংরক্ষিত আসনের মহিলা এমপি এডভোকেট শামীমা আক্তার খানম বলেন, আগস্ট আসলেই, বাঙালি জাতির সুখের ছায়া নেমে আসে। ১৯৭৫ সালের ১৫ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে ঘাতক দল। ভাগ্যক্রমে বেঁচে যান জননেত্রী শেখ হাসিনা ও শেখ রেহেনা।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ১৯৭৫ সালের ১৫ আগষ্ট দেশি বিদেশি কুচক্রী মহলের চক্রান্তে নির্মমভাবে হত্যা করা হয়। তাঁর মৃত্যুতে সারা বিশ্বের মানুষ হতবাক হয়েছে । প্রবাসে থাকা জননেত্রী শেখ হাসিনা দেশে এসে আওয়ামী লীগের হাল ধরেন। আওয়ামী লীগকে সংগঠিত করে রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত করেন। জননেত্রী জাতির জনক বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ করে যাচ্ছেন সফলভাবে। বঙ্গবন্ধুর খুনিদের বিচার হয়েছে। যতদিন এদেশের মাটি ও মানুষ থাকবে ততদিন বঙ্গবন্ধুর নাম স্বরণীয় হয়ে থাকবে।
অনেক চড়াই উতরাই পেরিয়ে, জননেত্রী থেকে আজ বিশ্ব নেত্রীতে পরিনত হয়েছেন শেখ হাসিনা। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে দূর্বার গতিতে। আগস্টের শোককে শক্তিতে পরিনত করে আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে হবে। জননেত্রী তৃণমূল থেকে খোঁজ খবর নিয়েই নৌকার মাঝি দিবেন। নৌকার বিজয় সুনিশ্চিত করেই ঘরে ফিরবো। বাংলাদেশের অগ্রযাত্রায় জননেত্রীর বিকল্প নেই। গতকাল সকালে জামালগঞ্জে শোক র্যালি শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
শোক র্যালিটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে রিভারভিউতে শোক সভায় উপজেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক মাওলানা আব্দুল আউয়ালের সভাপতিত্বে ও জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান তারেকের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন , জামালগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম জিলানী আফিন্দী রাজু। আরও বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক মোশাররফ হোসেন, জেলা কৃষক লীগের সদস্য মো.নিজাম নূর, উপজেলা কৃষকলীগের সভাপতি মো.জালাল মিয়া, জামালগঞ্জ উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ হাবিবুর রহমান, উপজেলা তাঁতীলীগের আহবায়ক নাজমুল হোসেন মামুন, ফেনারবাকঁ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান একলিমুর রেজা চৌধুরী মানিক, কৃষকলীগ নেতা শেরন মিয়া প্রমূখ।
আব্দুল্লাহ আল মামুন, জামালগঞ্জ




















