জামালগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম ও দূর্নীতির অভিযোগ

  • প্রকাশের সময় : ০৭/০৮/২০২৩ ০৭:৪৫:৩২ AM

Share
78

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলাধীন বেহেলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতি রঞ্জন পুরকায়স্থের  বিরুদ্ধে নিয়ম বহির্ভূত নিয়োগ কমিটি গঠন এবং নানা অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ করা হয়েছে জেলা প্রশাসক বরাবর। গত ৬ আগস্ট  বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য নির্মাল্য কান্তি রায় সসীম ও অভিভাবক সদস্য শাহ সাইফুজ্জামান উকিল এ লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ থেকে জানা যায়, বিদ্যালয় পরিচালনা সহ বিভিন্ন কর্মকান্ডে অনিয়ম, দূর্নীতি করে চলেছেন এই প্রধান শিক্ষক। বিগত ২০ ফেব্রুয়ারী বিদ্যালয়ে একজন করে কম্পিউটার অপারেটর, আয়া, নৈশপ্রহরী ও অফিস সহায়ক সহ ৪ জনের নিয়োগ  বিজ্ঞপ্তি প্রকাশিত হয় দৈনিক যুগান্তর পত্রিকায়। সঙ্গত কারণেই  ৫ সদস্যের একটি নিয়োগ কমিটি গঠন করা হয় বিদ্যালয় পরিচালনা কমিটির সভায়। প্রধান শিক্ষকগংরা সম্পূর্ণ নিয়ম বহির্ভূতভাবে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা কিরণবালা পালকে উক্ত নিয়োগ কমিটিতে অন্তর্ভুক্ত করেন। এই সভায় প্রধান শিক্ষকের ভাতিজি প্রগতি পুরকায়স্থ কেয়াকে আয়া পদে এবং বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিজানুর রহমানের ছোট বোন মহিমা আক্তার কে কম্পিউটার অপারেটর পদে নিয়োগ দানের জন্য জোর দাবি জানান।

অভিযোগে আরো উল্লেখ করেন, উপরোক্ত চার পদে আবেদন প্রার্থী কয়েকজনের কাছ থেকে মোটা অংকের উৎকোচ দাবি করেন প্রধান শিক্ষক। এতে চাকরি প্রত্যাশীরা অনীহা প্রকাশ করেন। এছাড়াও প্রধান শিক্ষকের অনিয়ম, স্বেচ্ছাচারিতা সহ নানা অভিযোগ রয়েছে। চলতি বছরের শিক্ষা বিষয়ক কারিকুলামে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর পরীক্ষা পদ্ধতি ছিল না। কিন্তু এ আদেশ অমান্য করে সংখ্যাগরিষ্ঠতার প্রভাব কাটিয়ে নামমাত্র রেজুলেশন করে ছাত্র-ছাত্রী প্রতিজনের কাছ থেকে ২১০ টাকা করে পরীক্ষার ফি আদায় করেন প্রধান শিক্ষক।

উল্লেখিত বিষয়ের আলোকে নিয়োগ স্থগিত করে ও প্রধান শিক্ষকের অনিয়ম এবং দুর্নীতির বিরুদ্ধে তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার আবেদন জানান অভিযোগকারী গণ।


সিলেট প্রেস / ০৭ আগস্ট ২০২৩/এফ কে


কমেন্ট বক্স
আব্দুল্লাহ আল মামুন, জামালগঞ্জ

আব্দুল্লাহ আল মামুন, জামালগঞ্জ

প্রকাশ: ২০২৩-০৮-০৭ ০৭:৪৫:৩২