জগন্নাথপুরে ১০ মোটরসাইকেল আটক

  • প্রকাশের সময় : ০৬/০৮/২০২৩ ১০:২৫:০৯ AM

Share
50

সুনামগঞ্জের জগন্নাথপুরে কাগজপত্রবিহীন অবৈধ মোটরসাইকেলের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে পুলিশ। শনিবার দুপুরে জগন্নাথপুর পৌর পয়েন্টে থানার সেকেন্ড অফিসার এসআই জিন্নাতুল ইসলাম তালুকদারের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে রেজিস্ট্রেশন বিহীন ও হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানোর অপরাধে ১০টি মামলা দিয়ে মোটরসাইকেল আটক করা হয়েছে।

এ সময় এসআই জিয়া উদ্দিন, এসআই মিজানুর রহমান, ট্রাফিক পুলিশের সার্জেন্ট টিপু সুলতান সহ একদল পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

জগন্নাথপুর ট্রাফিক পুলিশের সার্জেন্ট টিপু সুলতান জানান, আজকের অভিযানে ১০টি মোটরসাইকেল আটক করা হয়। এরমধ্যে যেসব গাড়ির কাগজপত্র এবং হেলমেট ছিল ওইসব ছেড়ে দেওয়া হয়েছে। কাগজপত্রবিহীন মোটরসাইকেলের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এ অভিযান অব্যাহত থাকবে।



সিলেট প্রেস / ০৬ আগস্ট ২০২৩/এফ কে


কমেন্ট বক্স
সিলেটপ্রেস ডেস্ক

সিলেটপ্রেস ডেস্ক

প্রকাশ: ২০২৩-০৮-০৬ ১০:২৫:০৯