হবিগঞ্জ জেলায় জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত হয়েছে। ২৬ জুন এ দিবস উপলক্ষে বর্নাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। র্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক)মো: মঈনুল হক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলে জেলা প্রশাসক ড. জি.এম. সরফরাজ।সভায় বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো: তারেক মাহমুদ,মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর হবিগঞ্জ জেলা কার্যালয় এর উপপরিচালক শেখ মুহাম্মদ খালেদুল করিম। সভা শেষে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে জেলা প্রশাসন ও বিভিন্ন দপ্তরের এর কর্মকর্তা - কর্মচারী উপস্থিত ছিলেন।
সৈয়দ আব্দুল মান্নান, বাহুবল (হবিগঞ্জ)




















