দ্বিতীয় বিয়েতে সুখী হওয়ার সম্ভাবনা বেশি

  • প্রকাশের সময় : ০১/০৭/২০২৬ ০১:৩০:৪৭ PM

Share
6

বিয়ের পর সুখী দাম্পত্য জীবন কে না চায়। কিন্তু অনেকের জীবনেই প্রথম বিয়ের অভিজ্ঞতা সুখকর হয় না। যারা দ্বিতীয় বিয়ে করেছেন কিংবা দ্বিতীয়বার গাঁটছড়া বাঁধার পরিকল্পনা করছেন তাদের জন্য সুখবরই বটে। তবে যারা দ্বিতীয়বার বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন বা ভাবছেন, তাদের জন্য রয়েছে আশার কথা— গবেষণা বলছে, দ্বিতীয় বিয়েতে সুখী হওয়ার সম্ভাবনা তুলনামূলকভাবে বেশি। 


এক প্রতিবেদনে ‘হাফিংটন পোস্ট’ এমন বিস্ময়কর তথ্যই তুলে ধরেছে।


প্রতিবেদন বলা হয়েছে, দ্বিতীয় বিয়েতে সুখী হওয়ার সম্ভাবনা বেশি হওয়ার পেছনে রয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ কারণ। এর মধ্যে প্রথম বিয়ের অভিজ্ঞতা বড় ভূমিকা রাখে। প্রথম দাম্পত্য জীবন থেকে মানুষ অনেক কিছু শেখে। নিজের ভুল, প্রত্যাশা আর সম্পর্কের বাস্তবতা সম্পর্কে স্পষ্ট ধারণা পায়। ফলে দ্বিতীয়বার নতুন করে জীবন শুরু করলে সেই অভিজ্ঞতাগুলো কাজে লাগিয়ে আগের ভুলগুলো এড়িয়ে চলা সহজ হয়। একই সঙ্গে, অতীতের ভুলগুলো সংশোধন করার একটি নতুন সুযোগও এনে দেয় দ্বিতীয় বিয়ে।


একসঙ্গে থাকতে গেলে মতের অমিল হওয়া স্বাভাবিক। তবে পূর্বের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলতে পারে আপনি এমন কোনো বিরোধে জড়ান না। বরং সঙ্গীর মতামতকে যথাযথ সম্মান দেখান এবং গুরুত্ব দেন। আপনার কথা ও আচরণে এই শ্রদ্ধাবোধ স্পষ্ট হয়ে ওঠে। এটি সঙ্গীকেও আশ্বস্ত করে। এ ধরনের পারস্পরিক সম্মানই একটি স্থিতিশীল ও সুখী দাম্পত্য সম্পর্ক গড়ে তুলতে সহায়ক হয়।


দ্বিতীয় স্ত্রীর সঙ্গে মানসিক ও আত্মিক বন্ধন অনেক সময় আরও গভীর হয়ে ওঠে। কারণ, প্রথম সম্পর্ক হারানোর পর একজন মানুষ উপলব্ধি করেন, জীবনে একজন সঙ্গীর গুরুত্ব কতটা। সেই উপলব্ধি থেকেই দ্বিতীয় সম্পর্ককে তিনি আরও আন্তরিকভাবে গ্রহণ করেন। ফলে নতুন সঙ্গীর প্রতি নির্ভরতা ও আপন করে নেওয়ার প্রবণতাও বেড়ে যায়।


দ্বিতীয় বিয়ের পর সময় ও অভিজ্ঞতার ফলে সম্পর্ক ধরে রাখার দক্ষতা অনেকটাই পরিণত হয়। আপনি তখন নিজের চাওয়া-পাওয়া সম্পর্কে আরও পরিষ্কার ধারণা পান। ফলে নতুন সঙ্গীর কাছে নিজের প্রত্যাশা ও প্রয়োজনগুলো খোলামেলাভাবে প্রকাশ করতে পারেন।


সিলেট প্রেস / aa


কমেন্ট বক্স
 লাইফস্টাইল ডেস্ক

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ২০২৬-০৭-০১ ১৩:৩০:৪৭