হলান্ডের ম্যাজিকে ২৮ বছর পর কোয়ার্টারে নরওয়ে, প্রতিপক্ষ ব্রাজিল

  • প্রকাশের সময় : ০১/০৭/২০২৬ ১১:৫৯:৩০ AM

Share
8

বিশ্বকাপের নকআউটে প্রথম জয়ের খোঁজে মুখোমুখি হয়েছিল নরওয়ে ও আইভরি কোস্ট। ডালাস স্টেডিয়ামে উত্তেজনায় ঠাসা ম্যাচে শেষ মুহূর্তের নাটকীয়তায় আইভরি কোস্টকে ২-১ ব্যবধানে হারিয়ে শেষ ষোলোর টিকিট নিশ্চিত করেছে নরওয়ে। ঐতিহাসিক এই জয়ের নায়ক আর কেউ নন ম্যানচেস্টার সিটির গোলমেশিন আর্লিং হলান্ড।


সবশেষ ১৯৯৮ বিশ্বকাপে অংশ নিয়েছিল নরওয়ে। সেবার শেষ ষোলো থেকে বিদায় নিয়েছিল। এরপর ২৮ বছরের অপেক্ষা পেরিয়ে ২০২৬ আসরে অংশ নিয়ে হলান্ডের নৈপুণ্যে গ্রুপরানার্সআপ হয়ে নকআউটে ওঠে তার। এবার শেষ বত্রিশে আইভরি কোস্টকে হারিয়ে উঠেছে পরবর্তী রাউন্ডে। কোয়ার্টার ফাইনালে তারা মুখোমুখি হবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের।


ম্যাচের শুরু থেকেই দাপট ছিল আইভরি কোস্টের। প্রথম ৩০ মিনিট বলের নিয়ন্ত্রণ ও আক্রমণের দিক থেকে এগিয়ে ছিল আফ্রিকান পরাশক্তিরাই। কোনানের শট সাইড নেটে লাগার পর, ছয় গজের বক্সের ভেতর থেকে গোল করতে ব্যর্থ হন বনি।


তবে খেলার ধারার বিপরীতে ৩৯ মিনিটে ডেডলক ভাঙেন নরওয়ের আন্তোনিও নুসা। অধিনায়ক মার্টিন ওডেগার্ডের পাস থেকে বল পেয়ে বক্সে ঢুকে দারুণ ড্রিবলিঙে ডান পায়ের বাঁকানো শটে বল জালে জড়ান তিনি। আইভরি কোস্টের গোলরক্ষক ইয়াহিয়া ফোফানার কেবল চেয়ে চেয়ে দেখা ছাড়া কিছুই করার ছিল না। বিরতিতে যাওয়ার আগে ব্যবধান দ্বিগুণ করার সুযোগ পেয়েছিলেন হলান্ড ও সরলথ, তবে আইভরি কোস্টের রক্ষণভাগের দৃঢ়তায় তা সম্ভব হয়নি।


দ্বিতীয়ার্ধে সমতায় ফিরতে মরিয়া হয়ে ওঠে আইভরি কোস্ট। ৫৬ মিনিটে পেপের একটি নিশ্চিত শট পা দিয়ে দারুণভাবে রুখে দেন নরওয়েজিয়ান গোলরক্ষক ওরিয়ান নিল্যান্ড। ম্যাচের ৬০ মিনিটে দিয়ালোকে মাঠে নামান আইভরি কোস্ট কোচ। আর তাতেই বদলে যায় ম্যাচের ভাগ্য। ৭৪ মিনিটে পেপের সঙ্গে ওয়ান-টু পাস খেলে, নরওয়ের ডিফেন্ডারদের বোকা বানিয়ে এক দুর্দান্ত দর্শনীয় শটে আইভরি কোস্টকে সমতায় ফেরান এই সুপার সাব।


ম্যাচ যখন ১-১ সমতায় এবং অতিরিক্ত সময়ের দিকে গড়াচ্ছিল, তখনই দৃশ্যপটে হাজির হন হলান্ড। ৮৬ মিনিটে ববের পাস থেকে বল পেয়ে বক্সে ঢোকেন বার্গ, আর সেখান থেকে নিখুঁত ক্রসে বল বাড়িয়ে দেন হলান্ডের দিকে। আলতো টোকায় বল জালে জড়িয়ে নরওয়েকে উল্লাসে ভাসান এই তারকা স্ট্রাইকার।


পড়ার পরও হাল ছাড়েনি আইভরি কোস্ট। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে (৯০+৭ মিনিট) দিয়ালোর একটি বাঁকানো ফ্রি-কিক নিশ্চিত গোলের দিকে যাচ্ছিল। কিন্তু বাজপাখির মতো ঝাঁপিয়ে পড়ে অবিশ্বাস্য এক সেভ করেন নরওয়ের গোলরক্ষক নিল্যান্ড। আর এই সেভের সাথেই নিশ্চিত হয়ে যায় নরওয়ের ঐতিহাসিক জয়।


সিলেট প্রেস / aa


কমেন্ট বক্স
স্পোর্টস ডেস্ক :

স্পোর্টস ডেস্ক :

প্রকাশ: ২০২৬-০৭-০১ ১১:৫৯:৩০