ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার গেদুড়া ইউনিয়নের আটঘরিয়া ও ধনগাঁও গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে সাক্ষাৎ ও তাদের খোঁজখবর নিতে বাসায় গেলেন ঠাকুরগাঁও-২ আসনের মাননীয় সংসদ সদস্য ডা. মোঃ আব্দুস সালাম এমপি মহোদয়ের সহধর্মিণী অধ্যাপক ডা. হাসিনা আফরোজ।
পরিদর্শনকালে তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দুঃখ-দুর্দশার কথা শোনেন এবং তাদের প্রতি সমবেদনা প্রকাশ করেন। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দেন।
এ সময় উপস্থিত ছিলেন হরিপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি আবুল কাশেম বর্ষা, বিএনপি যুগ্ন সাধারণ সম্পাদক মাসুদ রানা, মহিলা দলের সভানেত্রী শাবানা পারভীন, সাধারণ সম্পাদক ও গেদুড়া ইউনিয়ন বিএনপির সভাপতি জাহিরুল ইসলাম সহ স্থানীয় নেতাকর্মীরা।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো এ সময় তাদের ক্ষয়ক্ষতির বিভিন্ন দিক তুলে ধরেন। স্থানীয় নেতৃবৃন্দ দ্রুত ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন ও প্রয়োজনীয় সহায়তা প্রদানের দাবি জানান।
স্টাফ রিপোর্টার



















