সিলেট নগরীতে ছিনতাইয়ে সক্রিয় নারীচক্র

  • প্রকাশের সময় : ০৮/০৬/২০২৬ ০৫:৪১:৫৫ PM

Share
7

সিলেট নগরীতে ছিনতাইয়ে জড়িয়ে পড়ছেন নারীরা। ইতোমধ্যে ছিনতাই বা ছিনতাইয়ের চেষ্টাকালে কয়েকজন নারী ধরা পড়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর হাতে। সর্বশেষ শনিবার এক তরুণীর স্বর্ণের নাকফুল ও মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনায় দুই নারী ছিনতাইকারীকে ধরে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় জনতা। এ সময় ছিনতাই হওয়া স্বর্ণের নাকফুলও উদ্ধার করা হয়।

এ ঘটনা নগরীর চালিবন্দর কাষ্টঘর এলাকায়। স্থানীয় জনতা তাদের ধাওয়া করে সুবহানীঘাট এলাকায় ইবনে সিনা হাসপাতালের সামনে থেকে আটক করেন।

ধৃত নারী ছিনতাইকারীরা হলেন বিশ্বনাথ উপজেলার লামাকাজী গ্রামের বাসিন্দা এবং বর্তমানে নগরীর আখালিয়া নয়াবাজার এলাকায় বসবাসরত তানিয়া (১৮) ও এয়ারপোর্ট থানার বাদামবাগিচা এলাকার বাসিন্দা ঝুমা আক্তার (২০)।

ভুক্তভোগী কুলসুমা আক্তার (১৯) জানান, শনিবার বিকেলে নগরীর চালিবন্দর কাষ্টঘর এলাকার প্রবেশমুখে তিন নারী ছিনতাইকারীর কবলে পড়েন। ছিনতাইকারীরা ছুরি দেখিয়ে তার মোবাইল ফোন ও একটি স্বর্ণের নাকফুল ছিনিয়ে নেয়। এ সময় তিনি চিৎকার করলে আশপাশের লোকজন জড়ো হয়ে ছিনতাইকারীদের ধাওয়া করেন। একপর্যায়ে সোবহানীঘাট এলাকায় ইবনে সিনা হাসপাতালের সামনে স্থানীয় লোকজনের সহায়তায় তানিয়াকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ছিনতাই হওয়া স্বর্ণের নাকফুল উদ্ধার করা হয়।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে তানিয়া আটক করে। 

এঘটনায় ভুক্তভোগী তরুণী কুলসুমা আক্তার কোতোয়ালি মডেল থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে এয়ারপোর্ট থানার বাদামবাগিচা এলাকা থেকে অপর আসামি ঝুমা আক্তারকে গ্রেফতার করে। তার কাছ থেকে ছিনিয়ে নেওয়া মোবাইল ফোন উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতার হওয়া দুই নারী ছিনতাইকারী একটি সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের সদস্য। তারা দীর্ঘদিন ধরে নগরীতে ছিনতাই নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। 

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম জানান, গ্রেফতার দুই আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে।


সিলেট প্রেস / এফ কে


কমেন্ট বক্স
সিলেটপ্রেস ডেস্ক

সিলেটপ্রেস ডেস্ক

প্রকাশ: ২০২৬-০৬-০৮ ১৭:৪১:৫৫