ঠাকুরগাঁও সীমান্তে শূণ্যরেখা থেকে ১১ ব্যক্তিকে সরিয়ে নিল বিএসএফ

  • প্রকাশের সময় : ০৮/০৬/২০২৬ ০৩:১০:৪৫ PM

ছবি-প্রতিনিধি

Share
13

বিজিবির তৎপরতায় অবশেষে দু'দিন পর ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তে শূন্যরেখায় অবস্থানরত পুশইনের শিকার ১১ ব্যক্তিকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সরিয়ে নিয়েছে। ওই সীমান্তে ভারতের অভ্যন্তরে শূন্যরেখায় জড়ো করা শিশু, নারী ও পুরুষসহ ১১ জন ব্যক্তিকে রবিবার ৮ জুন দিবাগত রাত ৩ টার সময় ফিরিয়ে নিয়ে গেছে বিএসএফ। 


এদিন দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন মশালগাঁও বিওপি ক্যাম্পের নায়েক সুবাদার মনতাজুল ইসলাম।


এর আগে গত শুক্রবার (৬ জুন) দিবাগত রাত সাড়ে ৩টায় হরিপুর উপজেলার মশালগাঁও সীমান্তে ভারতের অভ্যন্তরে শূন্যরেখায় পুশইনের শিকার ১১ ব্যক্তি দু'দিন ধরে খোলা আকাশের নিচে ঝড়, বৃষ্টিতে মানবেতর জীবনযাপন করছিলেন। 


বিজিবি জানিয়েছে, সীমান্তে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় টহল ও নজরদারি কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। সীমান্ত এলাকার সার্বিক পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রয়েছে।


সিলেট প্রেস / এল


কমেন্ট বক্স
লেমন সরকার, ঠাকুরগাঁও

লেমন সরকার, ঠাকুরগাঁও

প্রকাশ: ২০২৬-০৬-০৮ ১৫:১০:৪৫