সিলেটে ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

  • প্রকাশের সময় : ০৮/০৬/২০২৬ ০৫:৪৭:৫৬ AM

Share
3

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ছয় বছরের কন্যাশিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ।


রোববার বিকালে উপজেলা সদরের একটি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে গোয়াইনঘাট থানার ওসি মো. মনিরুজ্জামান জানিয়েছেন।

গ্রেপ্তার ব্যক্তির নাম নুর উদ্দিন (৬৮)।


স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, নুর উদ্দিন সকালে শিশুটিকে একা পেয়ে ধর্ষণের চেষ্টা করে। তখন শিশুটি কান্না করলে পরিবারের সদস্য ও আশপাশের লোকজন জড়ো হয়। পরে তারা পুলিশের খবর দেয়।

ওসি মনিরুজ্জামান বলেন, শিশুটিকে চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। আসামিকে সোমবার সকালে আদালতে পাঠানো হবে।


সিলেট প্রেস / এফ কে


কমেন্ট বক্স
স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ২০২৬-০৬-০৮ ০৫:৪৭:৫৬