দক্ষিণ সুরমা উপজেলাবাসীসহ সর্বস্তরের জনগণকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সুহেল ইবনে রাজা

  • প্রকাশের সময় : ২৭/০৫/২০২৬ ১০:০২:১০ AM

Share
79

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সিলেট জেলা ও দক্ষিণ সুরমা উপজেলাবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক ছাত্রনেতা সুহেল ইবনে রাজা।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদুল আজহা কেবল পশু কোরবানি নয়, এটি আমাদের মনের ভেতরের পশুবৃত্তিকে বিসর্জন দিয়ে মহান আল্লাহর প্রতি গভীর আনুগত্য, পরম ত্যাগ ও আত্মোৎসর্গের এক অনন্য শিক্ষা দেয়। হযরত ইব্রাহিম (আঃ) ও হযরত ইসমাইল (আঃ) এর মহান ত্যাগের স্মৃতিবিজড়িত এই দিনটি আমাদের জীবনে পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা বয়ে আনে। এই পবিত্র দিন দক্ষিণ সুরমা উপজেলাবাসীসহ দেশ ও প্রবাসে অবস্থানরত সবার জীবনে বয়ে আনুক সুখ, শান্তি ও সমৃদ্ধি। 

সাবেক এই ছাত্রনেতা আরও বলেন, ঈদের আনন্দকে কেবল নিজেদের মধ্যে সীমাবদ্ধ না রেখে, সমাজের অসহায়, দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে হবে। সামর্থ্যবানদের উচিত কোরবানির মাংস ও ঈদের আনন্দ সবার মাঝে সমানভাবে বিলিয়ে দেওয়া। তবেই ঈদুল আজহার প্রকৃত উদ্দেশ্য ও সার্থকতা অর্জিত হবে।

দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সুহেল ইবনে রাজা বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট ও দেশের নতুন পথচলার কথা উল্লেখ করে বলেন, ঐতিহাসিক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর আজ জননেতা তারেক রহমানের নেতৃত্বে দেশে একটি জনবান্ধব ও গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে। দেশের মানুষ এক নতুন আশার আলো দেখছে। এই পবিত্র ক্ষণে আমাদের প্রতিজ্ঞা হতে হবে সরকারের হাতকে শক্তিশালী করা এবং সব ধরনের অন্যায়, অবিচার ও বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার হওয়া।

শুভেচ্ছা বার্তায় তিনি পরিচ্ছন্ন পরিবেশে কোরবানি সম্পন্ন করার এবং কোরবানি পরবর্তী বর্জ্য দ্রুত অপসারণে নিজ নিজ অবস্থান থেকে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান। পরিশেষে তিনি সবার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও কল্যাণ কামনা করেন।




সিলেট প্রেস / এম এ


কমেন্ট বক্স
সিলেটপ্রেস ডেস্ক

সিলেটপ্রেস ডেস্ক

প্রকাশ: ২০২৬-০৫-২৭ ১০:০২:১০