পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সিলেটসহ দেশ ও বিদেশে অবস্থানরত সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন সিলেট মহানগর যুবদলের নেতৃবৃন্দ।
এক যৌথ শুভেচ্ছা বার্তায় সিলেট মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বক্ত চৌধুরী তারেক এবং সাধারণ সম্পাদক মির্জা মো: সম্রাট হোসেন এই শুভেচ্ছা জানান।
যৌথ শুভেচ্ছা বার্তায় নেতৃদ্বয় বলেন, ঈদুল আযহা আমাদের মাঝে ত্যাগ, আত্মশুদ্ধি ও মহান আল্লাহর প্রতি পরম আনুগত্যের বার্তা নিয়ে হাজির হয়। কোরবানি শুধু পশু জবাই নয়, নিজের ভেতরের অহংকার, হিংসা ও পশুবৃত্তিকে বিসর্জন দেওয়ার এক সুমহান শিক্ষা। পবিত্র এই উৎসবের আদর্শ যেন আমাদের ব্যক্তি, সমাজ ও জাতীয় জীবনে প্রতিফলিত হয়।
যুবদল নেতৃবৃন্দ আশা প্রকাশ করে বলেন, পবিত্র এই ঈদ যেন সব ভেদাভেদ ভুলে সমাজের সর্বস্তরের মানুষের মাঝে অনাবিল আনন্দ, সাম্য ও ভ্রাতৃত্বের এক নতুন মেলবন্ধন তৈরি করে।
শুভেচ্ছা বার্তার পরিশেষে তারা দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ, শান্তি এবং উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে সবাইকে আবারও ‘ঈদ মোবারক’ জানান।




















