বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত বিসিবি পরিচালক হলেন কাইয়ুম চৌধুরী

  • প্রকাশের সময় : ০৮/০৬/২০২৬ ০৫:০৯:৩৪ AM

Share
3

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনে পরিচালক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক ও সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী। সিলেট বিভাগীয় ক্যাটাগরি থেকে তিনি এই পদে নির্বাচিত হন।

সিলেট বিভাগের জন্য নির্ধারিত পরিচালক পদে একমাত্র প্রার্থী হিসেবে আব্দুল কাইয়ুম চৌধুরী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। নির্ধারিত সময়ের মধ্যে অন্য কোনো প্রার্থী মনোনয়নপত্র জমা না দেওয়ায় এবং তাঁর দাখিলকৃত মনোনয়নপত্রটি বৈধ হওয়ায় নির্বাচন কমিশন তাঁকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করে।

আব্দুল কাইয়ুম চৌধুরী এর আগেও বিসিবির পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। ক্রীড়াঙ্গনে অনবদ্য ভূমিকা ও দক্ষ সাংগঠনিক নেতৃত্বের কারণে ক্রিকেট বোর্ড পরিচালনায় তিনি গুরুত্বপূর্ণ অবদান রাখবেন বলে আশা করছেন সিলেটের ক্রীড়ামোদি ও ক্রিকেট সংশ্লিষ্টরা।

উল্লেখ্য, আব্দুল কাইয়ুম চৌধুরী দীর্ঘদিন ধরে সিলেটের রাজনীতি, সামাজিক ও ক্রীড়া সংগঠনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। বর্তমানে তিনি সিলেট সিটি করপোরেশনের প্রশাসক এবং সিলেট জেলা বিএনপির সভাপতির দায়িত্বও পালন করছেন।


সিলেট প্রেস / এফ কে


কমেন্ট বক্স
স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ২০২৬-০৬-০৮ ০৫:০৯:৩৪