সিলেট সুরমা ক্রিকেট একাডেমির ম্যানেজার হলেন মো. শামছুল হুদা জুবের

  • প্রকাশের সময় : ০৩/০৬/২০২৬ ১১:২২:৩৮ AM

Share
19

সিলেটের অন্যতম সুপরিচিত ক্রিকেট প্রশিক্ষণ প্রতিষ্ঠান সিলেট সুরমা ক্রিকেট একাডেমি'তে প্রশাসনিক কর্মকর্তা (Administrative Officer) হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালনের পর মো. শামছুল হুদা জুবেরকে একাডেমির ম্যানেজার পদে পদোন্নতি দেওয়া হয়েছে।


একাডেমির পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী, তাঁর দক্ষতা, দায়িত্বশীলতা, সাংগঠনিক নেতৃত্ব এবং ক্রিকেট উন্নয়নে ধারাবাহিক অবদানের স্বীকৃতিস্বরূপ এই পদোন্নতি প্রদান করা হয়।


মো. শামছুল হুদা জুবের একাডেমিতে কর্মরত অবস্থায় প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল ও সুশৃঙ্খল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। খেলোয়াড়দের প্রশিক্ষণ কার্যক্রম, বিভিন্ন টুর্নামেন্ট আয়োজন, অভিভাবকদের সঙ্গে সমন্বয় এবং একাডেমির সামগ্রিক ব্যবস্থাপনা উন্নয়নে তাঁর অবদান প্রশংসিত হয়েছে।


নতুন দায়িত্ব গ্রহণের পর এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, “সিলেট সুরমা ক্রিকেট একাডেমি আমাকে যে আস্থা ও দায়িত্ব দিয়েছে, তার জন্য আমি কৃতজ্ঞ। এই পদোন্নতি শুধু আমার ব্যক্তিগত অর্জন নয়,এটি একাডেমির সকল কর্মকর্তা, কোচ, খেলোয়াড় এবং শুভানুধ্যায়ীদের সম্মিলিত প্রচেষ্টার ফল। আমি ভবিষ্যতে একাডেমিকে আরও এগিয়ে নিতে আন্তরিকভাবে কাজ করে যাব।”


একাডেমির সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, তাঁর নেতৃত্বে প্রতিষ্ঠানটি নতুন উচ্চতায় পৌঁছাবে এবং সিলেটের উদীয়মান ক্রিকেটারদের দক্ষতা বিকাশে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


উল্লেখ্য, সুরমা ক্রিকেট একাডেমি দীর্ঘদিন ধরে সিলেট অঞ্চলে তরুণ ক্রিকেটারদের প্রশিক্ষণ ও প্রতিভা বিকাশে কাজ করে আসছে এবং ইতোমধ্যে বহু ক্রিকেটার বাংলাদেশ এ দবাংলাদেশ জাতীয় অনুর্ধ্ব ১৯ দল,জেলা ও বিভাগীয় পর্যায়ে নিজেদের যোগ্যতার স্বাক্ষর রেখেছেন।


সিলেট প্রেস / aa


কমেন্ট বক্স
স্পোর্টস ডেস্ক :

স্পোর্টস ডেস্ক :

প্রকাশ: ২০২৬-০৬-০৩ ১১:২২:৩৮