হবিগঞ্জে ধান কাটা নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ২৫

  • প্রকাশের সময় : ১৪/০৪/২০২৩ ০৫:১৫:৪৫ AM

Share
60

হবিগঞ্জর লাখাই উপজেলায় ধান কাটা নিয়ে বিরোধের জেরে দুইপক্ষের সংঘর্ষে আব্দুল জলিল নামে এক বৃদ্ধ নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো ২৫ জন। আহতদের হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

শুক্রবার সকালে উপজেলার মকসুদপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত আব্দুল জলিল একই গ্রামের আব্দুল করিমের ছেলে।

লাখাই থানার পরিদর্শক (তদন্ত) চম্পক ধাম জানান, মকসুদপুর গ্রামের একটি বোরো ধানের জমি নিয়ে নওয়াজ আলী ও সবুজ মিয়ার বিরোধ চলে আসছিল। শুক্রবার সকালে সবুজ মিয়ার লোকজন বিরোধপূর্ণ ঐ জমিতে ধান কাটতে যান। এনিয়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই আব্দুল জলিল নিহত হন। খবর পেয়ে লাখাই থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এছাড়া আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।


সিলেট প্রেস / ১৪ এপ্রিল ২০২৩/আ


কমেন্ট বক্স
সিলেটপ্রেস প্রতিবেদক

সিলেটপ্রেস প্রতিবেদক

প্রকাশ: ২০২৩-০৪-১৪ ০৫:১৫:৪৫