সিলেটে ২৪ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ, গ্রেপ্তার

  • প্রকাশের সময় : ১৪/০৬/২০২৬ ০৬:২৯:১৩ PM

Share
2

সিলেটে অভিযান চালিয়ে প্রায় ২৪ লাখ ১০ হাজার টাকা মূল্যের ভারতীয় জিরা, শাড়ি ও কসমেটিকস সামগ্রী জব্দ করেছে পুলিশ। এ পৃথক এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়।

আজ রবিবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মনজুরুল আলম।

পুলিশ জানায়, শনিবার রাতে মেজরটিলা এলাকায় চোরাচালানবিরোধী চেকপোস্ট বসানো হয়। এ সময় ভারতীয় জিরা বহনকারী একটি কাভার্ড ভ্যানকে থামার সংকেত দিলে চালক পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পুলিশ ধাওয়া দিয়ে মিরাপাড়া এলাকা থেকে কাভার্ড ভ্যানটি আটক করে। তবে চালক ও তার সহযোগীরা পালিয়ে যায়। পরে তল্লাশি চালিয়ে গাড়ি থেকে ১৪২ বস্তা ভারতীয় জিরা জব্দ করা হয়।

এদিকে একই দিন বিকেল ৪টার দিকে সিলেট-তামাবিল সড়কের বটেশ্বর বাজার এলাকায় চেকপোস্ট বসায় শাহপরাণ থানা পুলিশ। এসআই এস এম জামাল উদ্দিন চৌধুরীর নেতৃত্বে পরিচালিত অভিযানে একটি সিএনজি অটোরিকশা থেকে তল্লাশি করে ১০০ পিস ভারতীয় শাড়ি, ৬০০ পিস ভারতীয় হাইড্রোকুইনন, ট্রেটিনইন ও মোমেটাসোন ফুরোয়েট ক্রিম জব্দ করা হয়।

এ ঘটনায় শাহ শাহারিয়া চিশতী (২১) ও মো. তামিম হোসাইন (২৪) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়।


সিলেট প্রেস / এফ কে


কমেন্ট বক্স
স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ২০২৬-০৬-১৪ ১৮:২৯:১৩