চুনারুঘাটে সাপের কামড়ে কিশোরের মৃত্যু

  • প্রকাশের সময় : ১৮/০৬/২০২৩ ১২:২৭:২৮ PM

Share
68

হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় বিষধর সাপের কামড়ে সালাউদ্দীন (১৬) নামে এই কিশোরের মৃত্যু হয়েছে।

শনিবার (১৭ জুন) বিকালে বিষয়টি নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোজাম্মেল হক।

নিহত যুবক সালাউদ্দীন (১৬) উপজেলার রানীগাঁও ইউনিয়নের বড়জুষ গ্রামের আব্দুল হান্নানের পুত্র।

জানা যায়, বিকাল সাড়ে ৪টায় সালাউদ্দীন বাড়ির পার্শ্ববর্তী জমিতে মাছ ধরতে গেলে বিষধর সাপ তাকে কামড় দেয়। তাৎক্ষণিক স্থানীয় লোকজন নিহত সালাউদ্দীনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (তদন্ত) গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


সিলেট প্রেস / ১৮ জুন ২০২৩/ এফ কে


কমেন্ট বক্স
সিলেটপ্রেস ডেস্ক

সিলেটপ্রেস ডেস্ক

প্রকাশ: ২০২৩-০৬-১৮ ১২:২৭:২৮