বাহুবলে ভয়াবহ অগ্নিকাণ্ডে মালামাল ও বসতঘর পুড়ে ছাই

  • প্রকাশের সময় : ৩১/০১/২০২৬ ০৭:২৪:০৭ PM

Share
55

হবিগঞ্জের বাহুবল উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে মালামাল  ৬ টি গবাদিপশুসহ ১ টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি সাধিত  হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত পরিবার।

শুক্রবার (৩০ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে বাহুবল উপজেলার পুটিজুরী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের আলফি মিয়ার ছেলে জাবেদ আলীর বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা নূর হোসেন  জানান, মধ্যরাতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান ছড়িয়ে পড়ে। পাহাড়ের  মাঝখানে একলা অবস্থানে বসতঘর থাকায় অগ্নিকাণ্ডের বিষয়টি দ্রুত কারও নজরে আসেনি। ফলে আগুন নেভানোর জন্য কেউ এগিয়ে আসতে পারেননি বা ফায়ার সার্ভিসকেও খবর দেয়া সম্ভব হয়নি। এতে বসতঘর সম্পূর্ণভাবে পুড়ে যায়। আগুনে আটটি গবাদিপশু পুড়ে মারা যায়।

ক্ষতিগ্রস্ত জাবেদ আলী জানান আগুনে আমার ৬ টি গবাদিপশু পুড়ে মারা গেছে , এছাড়া ঘরের আলমারিতে রাখা প্রায় ১০ লক্ষ   টাকা, প্রায়  একশত মন ধান,  আসবাবপত্রসহ প্রয়োজনীয় সব মালামাল সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। আগুনের তীব্রতায় কিছুই রক্ষা করা সম্ভব হয়নি। আমরা এখন নিঃস্ব হয়ে পড়েছি।


সিলেট প্রেস / এফ.কে


কমেন্ট বক্স
সৈয়দ আব্দুল মান্নান, বাহুবল (হবিগঞ্জ)

সৈয়দ আব্দুল মান্নান, বাহুবল (হবিগঞ্জ)

প্রকাশ: ২০২৬-০১-৩১ ১৯:২৪:০৭