চুনারুঘাটে স্বামীর চুরিকাঘাতে স্ত্রী খু ন

  • প্রকাশের সময় : ০৭/১২/২০২৫ ০২:৫১:৪৮ PM

Share
49

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার শিমুলতলা এলাকায় পারিবারিক কলহের জের ধরে স্বামীর চুরিকাঘাতে স্ত্রী ফারজানা আক্তার ( ২২) খুন হয়েছেন। এঘটনায় স্বামী নুর আলীকে স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করেছে।


রোববার (৭ ডিসেম্বর) সকাল ৯টার দিকে ভাড়া বাসায় এঘটনাটি ঘটে।


নিহত ফারজানা উপজেলার লাদিয়া গ্রামের মৃত আছকির মিয়ার মেয়ে। তিনি দীর্ঘদিন ধরে শিমুলতলা এলাকায় ভাড়া বাসায় থাকতেন।


চুনারুঘাট থানা ওসি (তদন্ত) মোহাম্মদ আল আমিন বিষয়টি নিশ্চিত করে জানান- পারিবারিক কলহে এঘটনা ঘটেছে। ঘাতক স্বামী পুলিশ হেফাজতে রয়েছে।


সিলেট প্রেস / সিলেট প্রেস/ এএ


কমেন্ট বক্স
সিলেটপ্রেস প্রতিবেদক

সিলেটপ্রেস প্রতিবেদক

প্রকাশ: ২০২৫-১২-০৭ ১৪:৫১:৪৮