বাহুবলে ট্রাকচাপায় স্কুলশিক্ষক নিহত

  • প্রকাশের সময় : ০৭/১২/২০২৫ ০১:৩২:৪৬ PM

Share
37

হবিগঞ্জের বাহুবল উপজেলায় সবজিবোঝাই ট্রাকচাপায় রূপজিত কর রাজু (৩৬) নামে এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। রোববার (৭ ডিসেম্বর) সকাল ৭টার দিকে ঢাকা–সিলেট আঞ্চলিক মহাসড়কের নতুনবাজার এলাকার বেন্দারপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


নিহত রূপজিত কর রাজু মিরপুর সানশাইন মডেল হাইস্কুলের সহকারী শিক্ষক ছিলেন। তিনি উপজেলার বানিয়াগাঁও গ্রামের নিপেশ করের ছেলে।


পুলিশ জানায়, সকালে স্ত্রীকে কুলাউড়া যাওয়ার বাসে তুলে দিয়ে বাড়ি ফেরার পর রাজু কর এলাকার আরও দুইজনকে নিয়ে হাঁটতে বের হন। মিরপুর–শ্রীমঙ্গল আঞ্চলিক সড়ক ধরে নতুনবাজার এলাকায় পৌঁছালে শ্রীমঙ্গলগামী সবজিবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাদের ওপর উঠে যায়।


এতে রাজু কর ও ফুরঞ্জন দেব গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিলে চিকিৎসক রাজু করকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত ফুরঞ্জন দেবকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


এ বিষয়ে বাহুবল মডেল থানার ওসি মো. আমিনুল ইসলাম বলেন, “ট্রাকচাপায় একজন শিক্ষক নিহতের ঘটনায় তদন্ত চলছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”


সিলেট প্রেস / সিলেট প্রেস/ এএ


কমেন্ট বক্স
সিলেটপ্রেস প্রতিবেদক

সিলেটপ্রেস প্রতিবেদক

প্রকাশ: ২০২৫-১২-০৭ ১৩:৩২:৪৬