মাধবপুর সড়কে প্রাণ গেল মোটরসাইকেল চালকের

  • প্রকাশের সময় : ২৬/০৭/২০২৫ ০৬:৫৪:৩০ PM

Share
80

হবিগঞ্জের মাধবপুরে পিকআপ গাড়ির ধাক্কায় সড়কে প্রাণ হারিয়েছেন এনায়েতুর রহমান নামে এক মোটরসাইকেল চালকের। শনিবার দুপুরে ঢাকা সিলেট মহাসড়কের বেজুড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটেছে।এনায়েতুর রহমান ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার বউলা গ্রামের মতিউর রহমানের ছেলে।পুলিশ নিহতের মরদেহ উদ্বার করে ময়নাতদন্তের হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরন করেছে।

মাধবপুর থানার এস আই আতাউর রহমান জানান,মোটরসাইকেল চালক এনায়েতুর রহমান হবিগঞ্জ থেকে ফেরার পথে একটি পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।এতে ঘটনাস্থলে মোটরসাইকেল চালক এনায়েতুর রহমান মারা যান।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মোটরসাইকেল চালককে দ্রুত মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।পিকআপটি জব্দ করা হয়েছে।চালক পলাতক রয়েছে।নিহত এনায়েতুর ময়মনসিংহ একটি বেসরকারি হাসপাতালে স্বাস্থ্যকর্মী হিসেবে কাজ করত।তার স্বজনদের খবর দেওয়া হয়েছে।

এ ঘটনায় থানায় এখনো কোন অভিযোগ হয়নি।নিহতের পরিবার আইনের সহায়তা নিলে পুলিশ আইনগত ব্যবস্থা নিবে


সিলেট প্রেস / ২৬ জুলাই ২০২৫/এফ কে


কমেন্ট বক্স
আলমগীর কবির, মাধবপুর হবিগঞ্জ

আলমগীর কবির, মাধবপুর হবিগঞ্জ

প্রকাশ: ২০২৫-০৭-২৬ ১৮:৫৪:৩০