কৃষি, পুষ্টি ও উদ্যোক্তা বিকাশে নতুন দিগন্ত

মাধবপুরে “পার্টনার” কংগ্রেস অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : ৩০/০৫/২০২৫ ০৭:২৩:১৪ AM

Share
35

হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলায় অনুষ্ঠিত হলো “প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)” এর আওতাধীন একদিনব্যাপী কংগ্রেস।

শুক্রবার উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদ বিন কাশেম। কৃষি সম্প্রসারন কর্মকর্তা জীবন ফকিরের সঞ্চালনায়

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেট অঞ্চলের অতিরিক্ত পরিচালক ড. মোঃ মোশাররফ হোসেন। তিনি বলেন, “কৃষি ও পুষ্টির উন্নয়নের পাশাপাশি উদ্যোক্তা তৈরির মাধ্যমে টেকসই গ্রামীণ অর্থনীতি গড়তে পার্টনার প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ খামারবাড়ির উপ-পরিচালক কৃষিবিদ আক্তারুজ্জামান এবং মাধবপুর উপজেলা কৃষি কর্মকর্তা সজিব সরকার,কৃষক আঃ বাছির বদু। তাঁরা বলেন, “এই প্রকল্পের মাধ্যমে নতুন কৃষি প্রযুক্তি, পুষ্টি সচেতনতা এবং স্থানীয় উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধির সুযোগ সৃষ্টি হয়েছে।”

দিনব্যাপী এই কংগ্রেসে কৃষক, উদ্যোক্তা, স্থানীয় জনপ্রতিনিধি, উন্নয়নকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।


সিলেট প্রেস / ৩০ মে ২০২৫/ এফ কে


কমেন্ট বক্স
আলমগীর কবির, মাধবপুর হবিগঞ্জ

আলমগীর কবির, মাধবপুর হবিগঞ্জ

প্রকাশ: ২০২৫-০৫-৩০ ০৭:২৩:১৪