মাধবপুরে লাইসেন্স বিহীন ডেন্টাল ক্লিনিক বন্ধ করলো উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা

  • প্রকাশের সময় : ১৩/০৫/২০২৫ ০৭:৪৬:১৩ AM

Share
68

হবিগঞ্জের মাধবপুরে লাইসেন্স বিহীন, অস্বাস্থ্যকর পরিবেশে ডেন্টাল ক্লিনিকের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ।

আজ সোমবার দুপুরে মাধবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ ইমরুল হাসানের নেতৃ‌ত্বে অভিযান ছিলেন স্যানিটারি ইন্সপেক্টর মহিবুর রহমানসহ স্বাস্থ্য বিভাগের কর্মচারী।
উপজেলার নোয়াপাড়া বাজা‌রের তমা ডেন্টাল কেয়ার, মায়া ডেন্টাল ও মনতলা বাজা‌রের মিজান ডেন্টাল  কেয়ার‌ নামক ৩টি প্রতিষ্ঠান‌ের  লাইসেন্স ছিলা না। ওই প্রতিষ্টান গুলো মানহীন  ও অস্বাস্থ্যকর পরিবেশের কারনে তাৎক্ষ‌নিকভা‌বে  তালাবদ্ধ করে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। 

মাধবপুর বাজা‌রে ও  বি‌ভিন্ন ডেন্টাল কেয়ার প‌রিদর্শন করা হয়। প‌রিদর্শন শে‌ষে তা‌দের‌কে প্রতিষ্ঠা‌নের বি‌ভিন্ন কাগজপত্রা‌দি ও সেবার গুনগতমান বৃ‌দ্ধির জন্য মৌখিকভাবে  নি‌র্দেশ প্রদান দেওয়া হয়েছে।##


সিলেট প্রেস / ১৩ মে ২০২৫/ এফ কে


কমেন্ট বক্স
আলমগীর কবির, মাধবপুর হবিগঞ্জ

আলমগীর কবির, মাধবপুর হবিগঞ্জ

প্রকাশ: ২০২৫-০৫-১৩ ০৭:৪৬:১৩