হবিগঞ্জের আজমিরীগঞ্জে বজ্রপাতে ২ শ্রমিক নিহত হয়েছেন।
বুধবার (১৬ এপ্রিল) বিকাল সোয়া ৩ টার দিকে উপজেলার শিব পাশা হাওরে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন চাপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলা মনিরুল ইসলাম (২৫) ও একই উপজেলার কপিল উদ্দিন (৫০)।
এলাকাবাসী সূত্রে জানা যায় , সকালে শিব পাশা পার্শ্ববর্তী হাওরে ধান কাটতে যায় একদল শ্রমিক । বিকালে হঠাৎ করে ঝড়ো হাওয়ার সাথে বজ্রপাত শুরু হলে মনিরুল ইসলাম ও কপিল উদ্দিন বজ্রপাত হন। এ বজ্রপাতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয় ।
বিষয়টি নিশ্চিত করেছেন আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাইদুল হাছান ।
হবিগঞ্জ প্রতিনিধি




















