সিলেটের কানাইঘাট থেকে নিখোঁজ হয় শিশু মুনতাহা আক্তার (৫)। অপহরণের ৭দিন পর একটি পরিতক্ত ডোবায় মিলে লাশ। পুলিশ সন্দেহভাজন ৩ জনকে গ্রেফতার করে। এখনো সঠিক তথ্য ও আসল খুনি চিহ্নিত হয়নি। ৫ বছরের শিশু হত্যায় এলাকায় শোক বিরাজ করছে এবং সবাই খুনিদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবি জানাচ্ছে। শিশু মুনতাহা হত্যার প্রতিবাদে ও বিচারের দাবিতে অদ্য কনাডায় মানববন্ধন করেছে কানাইঘাট সোস্যাল এসোসিয়েশন ( কুইভেক)। মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনটির সভাপতি মামুন রশিদ, সাধারণ সম্পাদক কামাল উদ্দিন,
কোষাধ্যক্ষ ওবায়দুল হক ও
সদস্য মতিউর রাহমান মিজান সহ আরো অনেকে। সবাই আসামীদের গ্রেফতার করে দ্রুত বিচারের দাবি জানান ।
স্টাফ রিপোর্টার




















