বানিয়াচংয়ে ফুটবল নিয়ে সংঘর্ষে আহত যুবকের মৃত্যু

  • প্রকাশের সময় : ২৩/০৫/২০২৩ ০২:৪৪:৫৬ AM

Share
58

হবিগঞ্জের বানিয়াচং উপজেলার মন্দরী ইউনিয়নের টুপিয়াজুরী গ্রামে ফুটবল নিয়ে সংঘর্ষে আহত যুবক মঈনুল ইসলাম (২২) মারা গেছেন। মঙ্গলবার সকালে চিকিৎসাধীন অবস্থায় সিলেট এম এ জি ওসমান মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনি মারা যান।


বানিয়াচং থানার ওসি অজয় চন্দ্র দেব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। মঈনুল টুপিয়াজুরী গ্রামের নুরুল ইসলামের ছেলে।


 


স্থানীয় সূত্রে জানা যায়, মঈনুল একটি ফুটবল তার আপন চাচাত ভাই তাজুল ইসলামের ছেলে জুলহাসের ঘরে রাখেন। সোমবার বিকেলে মঈনুল জুলহাসের ঘর থেকে বলটি আনতে যান। এ নিয়ে মঈনুল ও জুলহাসের মাঝ কথাকাটাকাটি হয়। একপর্যায় উভয় পক্ষ সংঘর্ষে লিপ্ত হলে নারীসহ কমপক্ষে ১০ জন আহত হন।


আহত অবস্থায় নুরুল ইসলাম ও শাহেনা খাতুনকে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে বুকে টেঁটাবিদ্ধ অবস্থায় মইনুল ইসলামকে সিলেট ওসমানি মেডিক্যালে প্রেরণ করা হলে সেখানে তার মৃত্যু হয়।



সিলেট প্রেস / ২৩ মে ২০২৩/ এফ কে


কমেন্ট বক্স
সিলেটপ্রেস প্রতিবেদক

সিলেটপ্রেস প্রতিবেদক

প্রকাশ: ২০২৩-০৫-২৩ ০২:৪৪:৫৬