দলীয় নেতা কর্মীদের সু-সংগঠিত করতে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শ্রীপুর দক্ষিণ ইউনিয়ন বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৮ অক্টোবর) বিকালে ইউনিয়নের সুলেমানপুর বাজারে ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় শ্রীপুর দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম নুর এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শামীম আহমদ এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল।
এসময় সভায় জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুনাব আলী, শ্রীপুর (দ:) ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিএনপি নেতা আলী আহমদ মুরাদ, জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক ফেরদৌস আলম আখঞ্জী, তাহিরপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান উজ্জল, বিএনপি নেতা আবুল কালাম আজাদ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আবুল হাসান রাসেল, শ্রীপুর (দঃ) ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. শ্যামল হোসেন, সাধারণ সম্পাদক মো. ফয়সাল মিয়া, সিনিয়র সহ-সভাপতি চয়ন আহমেদসহ ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
তানভীর আহমেদ, সুনামগঞ্জ:




















